রাষ্ট্রপতির শপথগ্রহণের সঙ্গে সঙ্গেই ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমপি ও মন্ত্রিত্বের পদ শূন্য হবে বলে জানিয়েছেন সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
বৃহস্পতিবার সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
চিফ হুইপ বলেন, রাষ্ট্রপতির শপথগ্রহণের পর তিনি আর এমপি বা মন্ত্রী নন, তখন থেকে তিনি মহামান্য রাষ্ট্রপতি। পরবর্তীতে ওই শূন্য আসনে পুনরায় উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
জামায়াতের আলোচিত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ভোট প্রদান প্রসঙ্গে চিফ হুইপ জানান, এ বিষয়ে তাঁর দল অর্থাৎ জামায়াতে ইসলামীই সিদ্ধান্ত জানাতে পারবে।
এদিকে বর্তমান অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ যেহেতু একজন সংসদ সদস্য, তাই তিনিও রাষ্ট্রপতি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানান চিফ হুইপ।
kalprakash.com/IM