শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ | ৫ ভাদ্র, ১৪৩৩ | ৭ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১:২০:৪২

গুলশানে স্পা সেন্টারে পুলিশের অভিযান: ৫৩ নারী-পুরুষ আটক

অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ২:০৩
শেয়ার: mail
গুলশানে স্পা সেন্টারে পুলিশের অভিযান: ৫৩ নারী-পুরুষ আটক

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশানে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে ৫৩ জন নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার রাত ৯টার দিকে গুলশান-২ নম্বর এলাকায় অভিযান চালিয়ে ‘হট স্টোন স্পা’ ও ‘ওয়ান সেলুন’ থেকে তাঁদের আটক করা হয়।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্পা ও সেলুনের আড়ালে অনৈতিক ও অসামাজিক কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম চালানোর বিষয়ে পুলিশের কাছে গোপন তথ্য ছিল। সেই তথ্যের ভিত্তিতে প্রতিষ্ঠান দুটিতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে আটক ৫৩ জনের মধ্যে ২৯ জন নারী ও ২৪ জন পুরুষ রয়েছেন।

ওসি দাউদ হোসেন বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

গুলশানে স্পা সেন্টারে পুলিশের অভিযান: ৫৩ নারী-পুরুষ আটক

বিস্তারিত কমেন্টে