বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ | ৪ ভাদ্র, ১৪৩৩ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১১:০৬:০৭

ফিলিস্তিনে ২০০ শয্যার আধুনিক হাসপাতাল নির্মাণ করবে ভারত

অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১:৪১
শেয়ার: mail
ফিলিস্তিনে ২০০ শয্যার আধুনিক হাসপাতাল নির্মাণ করবে ভারত

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ফিলিস্তিনে উন্নয়ন সহায়তা বাড়ানোর উদ্যোগ নিয়েছে ভারত। এর অংশ হিসেবে ফিলিস্তিনে ২০০ শয্যার একটি আধুনিক সুপার স্পেশালিটি হাসপাতাল নির্মাণে দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।

বুধবার দুই পক্ষের মধ্যে এ সমঝোতা স্মারক সই হয়। খবর টাইমস অব ইন্ডিয়ার। প্রস্তাবিত এই হাসপাতালে আধুনিক চিকিৎসাসেবার পাশাপাশি একটি ট্রমা সেন্টার থাকবে।

এদিকে ভারতে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত আবদুল্লাহ আবু শাওয়েশ ২০২৮-২৯ মেয়াদে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদের জন্য ভারতের প্রার্থিতার প্রতি সমর্থন জানিয়েছেন।

বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমরা যখন জাতিসংঘের সামগ্রিক সংস্কার এবং বিশেষ করে নিরাপত্তা পরিষদের সংস্কারের কথা বলতাম, তখন দক্ষিণের একটি দেশ হিসেবে আমাদের অন্যতম আবেদন ছিল—ভারত যেন অন্তত নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হওয়ার যোগ্য দেশগুলোর একটি হয়।

ফিলিস্তিন সফরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব শ্রীপ্রিয়া রঙ্গনাথনের গুরুত্বপূর্ণ উদ্যোগগুলোর মধ্যে ফিলিস্তিনে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার সমঝোতাও রয়েছে। ফিলিস্তিনের জাতীয় মুদ্রণ প্রেসের আওতায় এ কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে, যেখানে মুদ্রণশিল্পের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

ভারত ও ফিলিস্তিনের মধ্যে দ্বিপক্ষীয় উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যেই এসব কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

ফিলিস্তিনে ২০০ শয্যার আধুনিক হাসপাতাল নির্মাণ করবে ভারত

বিস্তারিত কমেন্টে