বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | রাত ২:৩৯:২৯
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

মৃত্যুর আগপর্যন্ত আর বিয়ে করবেন না অভিনেতা রাসেল মিয়া

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৬:১০
শেয়ার: mail
মৃত্যুর আগপর্যন্ত আর বিয়ে করবেন না অভিনেতা রাসেল মিয়া

ভাইয়ারে সিনেমার মাধ্যমে আলোচনায় আসেন অভিনেতা ও নির্মাতা রাসেল মিয়া। এবার ব্যক্তিগত জীবনের এক কঠিন সিদ্ধান্তের কথা জানিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন তিনি। আর কখনো বিয়ে করবেন না বলে জানিয়েছেন এই অভিনেতা।

রাসেল মিয়া জানান, মৃত্যুর আগপর্যন্ত আর বিয়ের পিঁড়িতে বসবেন না। নিজের প্রতি একধরনের প্রতিজ্ঞা থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।

রাসেল মিয়া বলেন, আমি আর কখনো বিয়ে করব না। এখন সিঙ্গেল আছি, মৃত্যুর আগপর্যন্ত সিঙ্গেল থাকব। এটা আমার নিজের প্রতি নিজের একটা প্রতিজ্ঞা।

কেন এমন সিদ্ধান্ত—এমন প্রশ্নের জবাবে রাসেল মিয়া বলেন, আমি দেখেছি, প্রথম বিয়ে করে অনেকেই জীবনে সুখী হয়েছেন। কিন্তু যাঁরা পরে দ্বিতীয় বা তৃতীয় বিয়ে করেছেন, তাঁদের বেশিরভাগকেই সুখী হতে দেখিনি। এসব দেখেই আমি সিদ্ধান্ত নিয়েছি, আর বিয়ে করব না।

প্রায় দুই বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যমের ইনফ্লুয়েন্সার বর্ষা চৌধুরীকে বিয়ে করেছিলেন রাসেল মিয়া। তবে নানা কারণে সেই সংসার দীর্ঘস্থায়ী হয়নি। বিচ্ছেদের পর বর্তমানে একাই জীবন কাটাচ্ছেন তিনি।

২০২২ সালের মাঝামাঝি মুক্তি পাওয়া ভাইয়ারে সিনেমার মাধ্যমে ব্যাপক আলোচনায় আসেন রাসেল মিয়া। সিনেমাটির পরিচালনার পাশাপাশি এতে অভিনয়ও করেন তিনি। সিনেমার প্রচারণায় কখনো রিকশা চালিয়ে, আবার কখনো ঠেলাগাড়ি ঠেলে আলোচনায় আসার চেষ্টা করেন এই অভিনেতা। তবে সিনেমা মুক্তির পর তাঁর প্রচারের ধরনই বেশি আলোচনার জন্ম দেয়। পাপমুক্ত সিনেমা ও অজু নিয়ে দেখা যাবে—এমন মন্তব্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। তাঁর বেশ কিছু বক্তব্য ও ভিডিও দ্রুত ভাইরালও হয়।

বর্তমানে পাত্রী চাই শিরোনামে নতুন একটি চলচ্চিত্রে অভিনয় করছেন রাসেল মিয়া। এতে তাঁর বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়িকা পলি।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১৯ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

মৃত্যুর আগপর্যন্ত আর বিয়ে করবেন না অভিনেতা রাসেল মিয়া

বিস্তারিত কমেন্টে