শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬ | ২১ কার্তিক, ১৪৩৩ | ২৫ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৫:৫১:১৭
শিরোনাম
● বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসার আবেদন প্রক্রিয়া সহজ করল হাইকমিশন ● কুবিতে প্রথমবারের মতো জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত ● স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি: নাহিদ ইসলাম ● জাতীয় ঐক্যের পথে জিয়াউর রহমানের উদ্যোগের কথা স্মরণ করালেন এম সাখাওয়াত ● জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের রংপুর অঞ্চলের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত ● নাইক্ষ্যংছড়িতে ৩০ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তল উদ্ধার, গ্রেপ্তার ১ ● জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ১১ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেলের প্রার্থী ঘোষণা ● বাগেরহাটে ১৮ লাখ টাকার ডাকাতি, মূলহোতাসহ গ্রেফতার ৪ ● ভিপি শাহীনের জন্মদিন আজ, শুভেচ্ছায় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা ● পুলিশের পরিচয় নিয়ে বিতর্ক, কুবি ক্যাম্পাসে দুই পুলিশ সদস্যসহ তিনজনকে মারধর ● বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসার আবেদন প্রক্রিয়া সহজ করল হাইকমিশন ● কুবিতে প্রথমবারের মতো জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত ● স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি: নাহিদ ইসলাম ● জাতীয় ঐক্যের পথে জিয়াউর রহমানের উদ্যোগের কথা স্মরণ করালেন এম সাখাওয়াত ● জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের রংপুর অঞ্চলের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত ● নাইক্ষ্যংছড়িতে ৩০ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তল উদ্ধার, গ্রেপ্তার ১ ● জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ১১ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেলের প্রার্থী ঘোষণা ● বাগেরহাটে ১৮ লাখ টাকার ডাকাতি, মূলহোতাসহ গ্রেফতার ৪ ● ভিপি শাহীনের জন্মদিন আজ, শুভেচ্ছায় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা ● পুলিশের পরিচয় নিয়ে বিতর্ক, কুবি ক্যাম্পাসে দুই পুলিশ সদস্যসহ তিনজনকে মারধর

আপত্তিকর কনটেন্ট বিক্রির অভিযোগে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৫:৪০
শেয়ার: mail
আপত্তিকর কনটেন্ট বিক্রির অভিযোগে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেপ্তার

সামাজিক যোগাযোগমাধ্যমে পর্নোগ্রাফিক কনটেন্ট তৈরি, প্রচার ও বিক্রির অভিযোগে সুমাইয়া সাঈদ (২৫) নামের এক ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ। এ সময় তাঁর প্রধান সহযোগী খাজা সাকলাইন ফারুককেও গ্রেপ্তার করা হয়েছে।

একই ঘটনায় মেয়ের কর্মকাণ্ড সম্পর্কে অবগত থেকেও তাঁর উপার্জনে সম্মতি ও অর্থ গ্রহণের অভিযোগে সুমাইয়ার বাবা মো. আবু সাঈদকে মামলায় আসামি করা হয়েছে।

ডিবি সূত্র জানায়, গত ১০ আগস্ট সাইবার মনিটরিংয়ের সময় সুমাইয়ার ইনস্টাগ্রাম ও টেলিগ্রাম আইডিতে আপত্তিকর কনটেন্ট এবং সেসব বিক্রির বিজ্ঞাপন পুলিশের নজরে আসে। এসব কনটেন্ট মোবাইল ফোনভিত্তিক অর্থ লেনদেনের মাধ্যম বিকাশ ও নগদের মাধ্যমে নির্দিষ্ট ফির বিনিময়ে বিক্রি করা হতো বলে অভিযোগ রয়েছে। এর মধ্যে ৩ হাজার ৫০০ টাকায় লাইফটাইম প্যাকেজ দেওয়ার বিজ্ঞাপনও ছিল।

পরে প্রযুক্তির সহায়তায় সংশ্লিষ্টদের অবস্থান শনাক্ত করে মঙ্গলবার (১১ আগস্ট) রাতে রাজধানীর ভাটারা থানা এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালানো হয়। সেখান থেকে সুমাইয়াকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি আইফোন-১৭ প্রো ম্যাক্স ও একটি ওয়ানপ্লাস স্মার্টফোন জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, পরে সুমাইয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড্ডার ঢাকা পপুলার ট্রাভেলস থেকে তাঁর প্রধান সহযোগী খাজা সাকলাইন ফারুককে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, কয়েকজন সহযোগীর সঙ্গে যোগসাজশে সুমাইয়া একটি চক্র পরিচালনা করতেন। এ ছাড়া তাঁর বাবা মেয়ের কর্মকাণ্ড সম্পর্কে জানতেন এবং সেখান থেকে উপার্জিত অর্থ গ্রহণ করতেন বলেও অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় রমনা মডেল থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর অধীনে মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্ত, চক্রের কার্যক্রমের বিস্তারিত তথ্য উদ্‌ঘাটন এবং পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য গ্রেপ্তার দুজনের তিন দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছে পুলিশ।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১৯ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

আপত্তিকর কনটেন্ট বিক্রির অভিযোগে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেপ্তার

বিস্তারিত কমেন্টে