শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৩:১৮:৩০

ইবিতে ফ্রি হেলথ ক্যাম্প ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

মোহাম্মদ সবুজ, ইবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ১:০৬
শেয়ার: mail
ইবিতে ফ্রি হেলথ ক্যাম্প ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ফ্রি হেলথ ক্যাম্প ও রক্তদান কর্মসূচির আয়োজন করেছে কুষ্টিয়া মেডিকেল কলেজের স্বাস্থ্যসেবাবিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন মেডিসিন ক্লাব।

বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের নিচতলায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান এবং প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. সিরাজুল ইসলাম।

এ ছাড়া সংগঠনটির আহ্বায়ক ফাহিম শাহরিয়ার, সদস্য সচিব সৌমিত সাহা, সদস্য সানিম সাদমান শিমুল, তাসনীম ফেরদৌসী, জান্নাতুল ফেরদৌসসহ কুষ্টিয়া মেডিকেল কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যসেবা কর্মসূচিতে রক্তের গ্রুপ নির্ণয়, রক্তচাপ পরিমাপ, ডায়াবেটিস পরীক্ষা, সাধারণ স্বাস্থ্যসেবা পরামর্শ ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। এতে স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন রক্তিমা, তারুণ্য ও গ্রীন ভয়েসের সদস্যরা।

সংগঠনটির আহ্বায়ক ফাহিম শাহরিয়ার বলেন, মেডিসিন ক্লাব মূলত রক্তদান নিয়ে কাজ করে। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালু হওয়ার পর থেকে রক্তের চাহিদা প্রচুর বেড়েছে। রক্তের সংকট মেটাতে সবার সহযোগিতা প্রয়োজন। এ ছাড়া মেডিসিন ক্লাবের কার্যালয়ে গিয়েও যে কেউ রক্তদান করতে পারবেন।

উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, মেডিসিন ক্লাবের ফ্রি হেলথ ক্যাম্প ও রক্তদান কর্মসূচির উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আশা করি সংগঠনটির কাজের ধারাবাহিকতা বজায় থাকবে এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কুষ্টিয়া মেডিকেল কলেজের একটি চমৎকার মেলবন্ধন তৈরি হবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের নিয়ে একটি স্বেচ্ছাসেবী দল গঠন করা হবে, যাদের কুষ্টিয়া মেডিকেল কলেজের পক্ষ থেকে পরিচয়পত্র প্রদান করা হবে। এর মাধ্যমে চিকিৎসাসেবার একটি নতুন দ্বার উন্মোচিত হবে।

উল্লেখ্য, ২০২৫ সালের ১৬ মে কুষ্টিয়া মেডিকেল কলেজে প্রতিষ্ঠার পর থেকেই নিয়মিত স্বাস্থ্যসেবামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে মেডিসিন ক্লাব।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১৯ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

ইবিতে ফ্রি হেলথ ক্যাম্প ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

বিস্তারিত কমেন্টে