মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ২:৪৫:৩২
শিরোনাম
● শার্শায় গাছে ধাক্কা খেয়ে কাভার্ড ভ্যানের হেলপার নিহত ● কুবিতে ছয় শিক্ষকের পদ শূন্য ঘোষণা ● নয়াপল্টনে এসি বিস্ফোরণে যুবকের মৃত্যু ● হানিয়া আমিরের হাতে আরবি ট্যাটুর অর্থ কী? ভক্তদের মাঝে কৌতূহল ● বিশেষ এই মুহূর্তগুলো খুব মিস করব: মেসি ● নাটোরের নলডাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপন ● নাটোরে কালো জাদুর অভিযোগে তিন নারীকে জুতার মালা পরিয়ে গ্রাম প্রদক্ষিণ ● পাবনায় নিখোঁজ ব্যবসায়ীর পোড়া লাশ মিলল হলুদের ক্ষেতে ● পাবিপ্রবিতে ৬ শতাধিক নবীনকে ছাত্রদলের বরণ ● কসবায় কৃষি জমির উর্বরতা বাড়াতে ভার্মিকম্পোস্ট প্রকল্প ● শার্শায় গাছে ধাক্কা খেয়ে কাভার্ড ভ্যানের হেলপার নিহত ● কুবিতে ছয় শিক্ষকের পদ শূন্য ঘোষণা ● নয়াপল্টনে এসি বিস্ফোরণে যুবকের মৃত্যু ● হানিয়া আমিরের হাতে আরবি ট্যাটুর অর্থ কী? ভক্তদের মাঝে কৌতূহল ● বিশেষ এই মুহূর্তগুলো খুব মিস করব: মেসি ● নাটোরের নলডাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপন ● নাটোরে কালো জাদুর অভিযোগে তিন নারীকে জুতার মালা পরিয়ে গ্রাম প্রদক্ষিণ ● পাবনায় নিখোঁজ ব্যবসায়ীর পোড়া লাশ মিলল হলুদের ক্ষেতে ● পাবিপ্রবিতে ৬ শতাধিক নবীনকে ছাত্রদলের বরণ ● কসবায় কৃষি জমির উর্বরতা বাড়াতে ভার্মিকম্পোস্ট প্রকল্প

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার সমাধিতে বিএনপির নবনিযুক্ত চার স্থায়ী কমিটির সদস্যের শ্রদ্ধা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৩:০১
শেয়ার: mail
শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার সমাধিতে বিএনপির নবনিযুক্ত চার স্থায়ী কমিটির সদস্যের শ্রদ্ধা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির নবনিযুক্ত চার সদস্য দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।

আজ মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর জিয়া উদ্যানে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা জানান তারা। শ্রদ্ধা নিবেদন শেষে প্রয়াত নেতাদের রুহের মাগফিরাত এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

নবনিযুক্ত জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা হলেন—অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, আমান উল্লাহ আমান, অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার এবং মো. ইসমাইল জবিউল্লাহ। এর আগে গত ১৫ আগস্ট দলের নীতি নির্ধারণী সর্বোচ্চ ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে তাদের মনোনীত করা হয়।

শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব, মীর সরাফত আলী সফুসহ দলের কেন্দ্রীয় ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

শ্রদ্ধা নিবেদন শেষে নবনিযুক্ত স্থায়ী কমিটির নেতারা সাংবাদিকদের বলেন, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি ও রাষ্ট্র রূপরেখা বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী বলেন, ‘শহীদ জিয়ার দর্শন ও মূল্যবোধকে ধারণ করে বর্তমান সরকার একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবে।’

আমান উল্লাহ আমান বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্ব এবং জনগণের দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে দেশে জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। বিএনপি হচ্ছে জনগণের সরকার, যারা সবসময় সাধারণ মানুষের সেবা ও কল্যাণে নিবেদিত থাকবে।’

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার সমাধিতে বিএনপির নবনিযুক্ত চার স্থায়ী কমিটির সদস্যের শ্রদ্ধা

বিস্তারিত কমেন্টে