শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৩:৫৭:০৭

দুই দিনের সফরে ঢাকায় ভারতের শীর্ষ ব্যবসায়ী প্রতিনিধিদল

অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ১২:৫৯
শেয়ার: mail
দুই দিনের সফরে ঢাকায় ভারতের শীর্ষ ব্যবসায়ী প্রতিনিধিদল

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

দুই দিনের সফরে আজ সোমবার (১৭ আগস্ট) ঢাকায় আসছে ভারতের শীর্ষস্থানীয় ব্যবসায়ী সংগঠন কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই)-এর ১৮ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। ১৭ ও ১৮ আগস্ট বাংলাদেশে অবস্থানকালে দলটি ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে উচ্চপর্যায়ের বৈঠকগুলোতে অংশ নেবে।

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) ও সিআইআই সূত্রে জানা গেছে, প্রতিনিধিদলের সফরকে ঘিরে একটি অগ্রবর্তী দল ইতোমধ্যে ঢাকায় পৌঁছে প্রস্তুতিমূলক কার্যক্রম সম্পন্ন করেছে।

সফরকালে ভারতীয় ব্যবসায়ী প্রতিনিধিদলটি বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে পৃথক বৈঠক করবেন।

এছাড়া এফবিসিসিআই এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিআইডিএ) শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। এসব বৈঠকে দুই দেশের স্থল ও সমুদ্র বন্দরকেন্দ্রিক বাণিজ্য বাধা দূরীকরণ, নতুন বিনিয়োগ এবং দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।

গত দুই বছরে বন্দরসংক্রান্ত বিভিন্ন বিধিনিষেধের কারণে দ্বিপাক্ষিক বাণিজ্যে যে স্থবিরতা তৈরি হয়েছিল, তা কাটিয়ে বাণিজ্য সম্পর্ক পুনরুজ্জীবিত করতে এ সফর অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১৭ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

দুই দিনের সফরে ঢাকায় ভারতের শীর্ষ ব্যবসায়ী প্রতিনিধিদল

বিস্তারিত কমেন্টে