সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ | ২৬ আশ্বিন, ১৪৩৩ | ২৯ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১০:০৯:৩৮
শিরোনাম
● সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা ● ইউরোপে জনশক্তি পাঠাতে মাহ্দী আমিনের সঙ্গে ইইউর সাক্ষাৎ ● নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, আবেদন শেষ ২০ অক্টোবর ● আকর্ষণীয় বেতনে নিয়োগ দেবে এসকেএফ ফার্মাসিউটিক্যালস ● নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৪৫ ● পাবিপ্রবিতে পাখিদের নিরাপদ আবাসস্থল তৈরি করলেন ছাত্রদলের দুই নেতা ● গাইবান্ধায় সম্পত্তি নিয়ে ভাইয়ের সঙ্গে বিরোধ, বাবার দাফন আটকে দিলেন মেয়ে ● মিঠাপুকুর থানা ও চৌকিদারি প্যারেড পরিদর্শন করলেন রংপুরের পুলিশ সুপার ● দুর্গাপূজায় টানা ৮ দিন বন্ধ থাকবে বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি ● চাটমোহরে জাতীয় কন্যাশিশু দিবস উদ্‌যাপন ● সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা ● ইউরোপে জনশক্তি পাঠাতে মাহ্দী আমিনের সঙ্গে ইইউর সাক্ষাৎ ● নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, আবেদন শেষ ২০ অক্টোবর ● আকর্ষণীয় বেতনে নিয়োগ দেবে এসকেএফ ফার্মাসিউটিক্যালস ● নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৪৫ ● পাবিপ্রবিতে পাখিদের নিরাপদ আবাসস্থল তৈরি করলেন ছাত্রদলের দুই নেতা ● গাইবান্ধায় সম্পত্তি নিয়ে ভাইয়ের সঙ্গে বিরোধ, বাবার দাফন আটকে দিলেন মেয়ে ● মিঠাপুকুর থানা ও চৌকিদারি প্যারেড পরিদর্শন করলেন রংপুরের পুলিশ সুপার ● দুর্গাপূজায় টানা ৮ দিন বন্ধ থাকবে বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি ● চাটমোহরে জাতীয় কন্যাশিশু দিবস উদ্‌যাপন

বিকল্প ফ্লাইটে ঢাকায় ফিরলেন কাঠমান্ডুতে আটকে পড়া ১২৭ যাত্রী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ১২:৩৭
শেয়ার: mail
বিকল্প ফ্লাইটে ঢাকায় ফিরলেন কাঠমান্ডুতে আটকে পড়া ১২৭ যাত্রী

যান্ত্রিক ত্রুটির কারণে নেপালের কাঠমান্ডু ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে দীর্ঘ প্রায় সাত ঘণ্টা আটকে থাকার পর অবশেষে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১২৭ জন যাত্রী নিরাপদে দেশে ফিরেছেন। বিকল্প একটি উড়োজাহাজে করে সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাত ১২টা ১০ মিনিটে তারা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্রে জানা যায়, কাঠমান্ডু থেকে ঢাকাগামী বিজি-৩৭২ ফ্লাইটটি রোববার বিকেল ৪টায় ছাড়ার কথা ছিল। নির্ধারিত সময়ে যাত্রীদের নিয়ে উড়োজাহাজটি টার্মিনাল ত্যাগ করে রানওয়ের দিকে অগ্রসর হওয়ার কিছুক্ষণ পরই কারিগরি ত্রুটি ধরা পড়ে। উদ্ভূত পরিস্থিতিতে উড়োজাহাজটি পুনরায় টার্মিনালে ফিরিয়ে এনে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। তাৎক্ষণিকভাবে ত্রুটি মেরামত সম্ভব না হওয়ায় দীর্ঘ সময় যাত্রীদের বিমানবন্দরে অপেক্ষা করতে হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কাঠমান্ডুর কান্ট্রি ম্যানেজার বাবুল আক্তার জানান, নিরাপত্তার স্বার্থে যাত্রীদের নামিয়ে অপেক্ষা করানো হয় এবং নিয়মানুযায়ী বিজনেস ক্লাসের যাত্রীদের লাউঞ্জ সুবিধাসহ অন্যান্য যাত্রীদের প্রয়োজনীয় সেবা দেওয়া হয়।

পরবর্তীতে আটকে পড়া যাত্রীদের দেশে ফিরিয়ে আনতে ঢাকা থেকে বিমানের একটি বড় বিকল্প উড়োজাহাজ পাঠানো হয়। সেই উড়োজাহাজে করেই ১২৭ জন যাত্রী ভোগান্তি শেষে সফলভাবে ঢাকায় পৌঁছান।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১৭ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

বিকল্প ফ্লাইটে ঢাকায় ফিরলেন কাঠমান্ডুতে আটকে পড়া ১২৭ যাত্রী

বিস্তারিত কমেন্টে