বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | বিকাল ৪:১৪:২৯
শিরোনাম
● রাঙামাটি আইটি স্কুলে কম্পিউটার ল্যাব উদ্বোধন ● কৃষক শফিকুল হত্যা: তিন ভাইয়ের ফাঁসি, ১০ জনের যাবজ্জীবন ● আপস করেও জামিন পেলেন না গাজী নজরুল ● বিশ্বকাপ ফাইনালে হার নিয়ে অবশেষে বিদায়বেলায় মুখ খুললেন মেসি ● শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন রাণীশংকৈলের কৃষকরা ● ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘অপতৎপরতা’ কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান ● শিক্ষার্থীদের সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানোর আহ্বান ইবি উপাচার্যের ● ১ ডিসেম্বর থেকে পরিবার পরিকল্পনায় বছরব্যাপী ক্যাম্পেইন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ● বিজেপি-সমর্থক পরিবারের হয়েও নেহা এখন আন্দোলনের অন্যতম মুখ ● রউয়া বিলে অক্ষত উদ্ধার হলো অজগর ● রাঙামাটি আইটি স্কুলে কম্পিউটার ল্যাব উদ্বোধন ● কৃষক শফিকুল হত্যা: তিন ভাইয়ের ফাঁসি, ১০ জনের যাবজ্জীবন ● আপস করেও জামিন পেলেন না গাজী নজরুল ● বিশ্বকাপ ফাইনালে হার নিয়ে অবশেষে বিদায়বেলায় মুখ খুললেন মেসি ● শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন রাণীশংকৈলের কৃষকরা ● ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘অপতৎপরতা’ কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান ● শিক্ষার্থীদের সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানোর আহ্বান ইবি উপাচার্যের ● ১ ডিসেম্বর থেকে পরিবার পরিকল্পনায় বছরব্যাপী ক্যাম্পেইন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ● বিজেপি-সমর্থক পরিবারের হয়েও নেহা এখন আন্দোলনের অন্যতম মুখ ● রউয়া বিলে অক্ষত উদ্ধার হলো অজগর

যৌন হয়রানি ও অ্যাকাডেমিক দুর্নীতির অভিযোগে রাবি অধ্যাপক বরখাস্ত

রাবি প্রতিনিধি
রাবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ১১:০২
শেয়ার: mail
যৌন হয়রানি ও অ্যাকাডেমিক দুর্নীতির অভিযোগে রাবি অধ্যাপক বরখাস্ত

যৌন হয়রানি ও অ্যাকাডেমিক দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরিসংখ্যান বিভাগের অধ্যাপক প্রভাষ কুমার কর্মকারকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের ৫৪৮তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, অধ্যাপক প্রভাষ কুমারের বিরুদ্ধে ওঠা অভিযোগের পরিপ্রেক্ষিতে একাধিক তদন্ত কমিটি গঠিত হয়েছিল। তদন্ত কমিটির প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী সিন্ডিকেট সভায় তাঁকে স্থায়ীভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

তদন্ত প্রক্রিয়া ও শাস্তির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ বলেন, “এক ছাত্রীকে যৌন হয়রানি ও অ্যাকাডেমিক দুর্নীতির অভিযোগে গঠিত দুটি পৃথক তদন্ত কমিটিই তাঁকে অব্যাহতির সুপারিশ করে। এরপর বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী একটি উচ্চতর কমিটি গঠন করা হয়। ওই কমিটির চূড়ান্ত সুপারিশের আলোকেই সিন্ডিকেট শাস্তির অনুমোদন দিয়েছে।”

তবে এই সিদ্ধান্তকে ‘একতরফা ও রাজনৈতিক প্রতিহিংসামূলক’ দাবি করে অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার বলেন, “আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছি এবং আমাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। তদন্ত কমিটিতে আমার প্রতিনিধি অন্তর্ভুক্ত করতে একাধিকবার লিখিত চিঠি দিলেও প্রশাসন সাড়া দেয়নি। আমি ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছি।”

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত বছরের ৪ আগস্ট নিজ বিভাগের এক ছাত্রীকে পরীক্ষার সাজেশন ও ক্লাসের উপস্থিতির নম্বরের কথা বলে চেম্বারে ডেকে শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে অধ্যাপক প্রভাষের বিরুদ্ধে। এ ঘটনায় শিক্ষার্থীর মা বিচার চেয়ে লিখিত অভিযোগ দিলে একটি ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠিত হয়। পরবর্তীতে শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে গত বছরের ৯ সেপ্টেম্বর তাঁকে অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছিল। দীর্ঘ তদন্ত প্রক্রিয়া শেষে অবশেষে তাঁকে স্থায়ীভাবে বরখাস্ত করল বিশ্ববিদ্যালয় প্রশাসন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১৭ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

যৌন হয়রানি ও অ্যাকাডেমিক দুর্নীতির অভিযোগে রাবি অধ্যাপক বরখাস্ত

বিস্তারিত কমেন্টে