মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৬:১১:১৫
শিরোনাম
● রুহিয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: ভূমি সেবার স্থবিরতা নিয়ে উদ্বেগ ● পলাশবাড়ীতে ছাগল-ভেড়াকে বিনা মূল্যে পিপিআর টিকা ● নজরুল বিশ্ববিদ্যালয়ে Pathways to Higher Education in Foreign Countries শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ● যৌন নিপীড়নের অভিযোগে নাটোর টিটিসির কর্মচারী গ্রেপ্তার ● নাটোরে ৫০ বক জবাই, তিন পাখিশিকারির কারাদণ্ড ● শিবচরে বালতির পানিতে ডুবে ১ বছরের শিশুর মৃত্যু ● ছাত্রদলে ছাত্র নেই মন্তব্যে সালমান মুক্তাদিরকে নাছিরের আমন্ত্রণ ● বড়াইগ্রামে নিখোঁজের ৬ দিন পর যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার ● চেয়ারের রাজনীতি ও শিক্ষকতা: শিক্ষক দিবসের অম্লমধুর ব্যবচ্ছেদ ● একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ডসহ বিভিন্ন সেবা বন্ধ, যা করণীয় ● রুহিয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: ভূমি সেবার স্থবিরতা নিয়ে উদ্বেগ ● পলাশবাড়ীতে ছাগল-ভেড়াকে বিনা মূল্যে পিপিআর টিকা ● নজরুল বিশ্ববিদ্যালয়ে Pathways to Higher Education in Foreign Countries শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ● যৌন নিপীড়নের অভিযোগে নাটোর টিটিসির কর্মচারী গ্রেপ্তার ● নাটোরে ৫০ বক জবাই, তিন পাখিশিকারির কারাদণ্ড ● শিবচরে বালতির পানিতে ডুবে ১ বছরের শিশুর মৃত্যু ● ছাত্রদলে ছাত্র নেই মন্তব্যে সালমান মুক্তাদিরকে নাছিরের আমন্ত্রণ ● বড়াইগ্রামে নিখোঁজের ৬ দিন পর যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার ● চেয়ারের রাজনীতি ও শিক্ষকতা: শিক্ষক দিবসের অম্লমধুর ব্যবচ্ছেদ ● একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ডসহ বিভিন্ন সেবা বন্ধ, যা করণীয়

মৎস্য রপ্তানিতে নতুন বাজার খোঁজার আহ্বান প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ৬:৩২
শেয়ার: mail
মৎস্য রপ্তানিতে নতুন বাজার খোঁজার আহ্বান প্রধানমন্ত্রীর

মৎস্য খাতকে সমৃদ্ধ করার মাধ্যমে বেকার তরুণদের কর্মসংস্থান সৃষ্টি ও বৈদেশিক মুদ্রা অর্জনে আন্তর্জাতিক অঙ্গনে নতুন বাজার খুঁজে বের করার জন্য দেশের উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১৬ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জের কটিয়াদীর আচমিতা জর্জ ইনস্টিটিউটের মিনি স্টেডিয়ামে ‘জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে তিনি ১৩টি ক্যাটাগরিতে ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক (স্বর্ণপদক) তুলে দেন। এবারের মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য ‘রুপালী মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’।

প্রধানমন্ত্রী বলেন, “সমগ্র দেশে বহু নদী-নালা, খাল-বিল, পুকুর ও হাওর অলস পড়ে রয়েছে। সরকার এসব জলাশয় সংস্কার করে মৎস্য পোনা ছাড়ার উদ্যোগ নিয়েছে। এসব জলাশয় ব্যবহারের সুযোগ বেকার তরুণদের মাঝে বণ্টন করা হবে, যাতে তাদের টেকসই কর্মসংস্থান ও স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি হয়।” তিনি প্লাস্টিক দূষণ ও বর্জ্য ফেলে হাওর-জলাশয়ের পরিবেশ নষ্ট না করার জন্য সবার প্রতি সচেতন হওয়ার আহ্বান জানান।

মৎস্য খাতের অর্থনৈতিক সাফল্য তুলে ধরে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে বিশ্বের ৫২টি দেশে মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানি করে বাংলাদেশ ৬ হাজার কোটি টাকারও বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করেছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) প্রতিবেদন অনুযায়ী, জলজ প্রাণী উৎপাদনে বাংলাদেশ বিশ্বে ৫ম এবং অভ্যন্তরীণ মুক্ত জলাশয় থেকে মাছ আহরণে ২য় স্থান অর্জন করেছে। এছাড়া জিডিপিতে ১ শতাংশের বেশি অবদান রাখা ইলিশ রক্ষায় গৃহীত ‘ইলিশ ফিশারিজ ম্যানেজমেন্ট অ্যাকশন প্ল্যান’ এবং সুন্দরবন ও হাওর অঞ্চলের জেলেদের জন্য ভিজিএফ সহায়তা চালুর কথাও তিনি স্মরণ করিয়ে দেন।

প্রযুক্তিনির্ভর উদ্যোগ উৎসাহিত করতে সরকার ৫০০ কোটি টাকার ‘স্টার্টআপ ফান্ড’ গঠন করেছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সম্ভাবনাময় নতুন উদ্যোক্তাদের ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত অনুদান দেওয়া হবে। মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নিত্যনতুন বাজার খোঁজার আহ্বান জানিয়ে তিনি নাইজেরিয়ায় প্রথমবারের মতো হ্যাচিং ডিম রপ্তানির উদাহরণ টানেন এবং উদ্যোক্তাদের সব ধরনের সরকারি সহযোগিতার আশ্বাস দেন।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, সংসদ সদস্য জালাল উদ্দীন, সচিব দেলোয়ার হোসেন এবং মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মো. খালেদ কনক বক্তব্য দেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৬ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

মৎস্য রপ্তানিতে নতুন বাজার খোঁজার আহ্বান প্রধানমন্ত্রীর

বিস্তারিত কমেন্টে