শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ১০:৫৬:৩৩

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেওয়া হবে: তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ৫:৩৩
শেয়ার: mail
ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেওয়া হবে: তথ্যমন্ত্রী

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে ডিজিটাল বাংলাদেশকে ‘স্মার্ট বাংলাদেশে’ রূপান্তর করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

রোববার (১৬ আগস্ট) বরিশাল নগরের কাশিপুর এলাকায় ১৭ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণকাজের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, নির্মাণাধীন এসব আধুনিক তথ্য কমপ্লেক্সে বিশ্বের অন্যতম সমৃদ্ধ তথ্যভান্ডার ও আর্কাইভ গড়ে তোলা হবে। পাশাপাশি দেশের তরুণ প্রজন্মের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এখান থেকে বিভিন্ন প্রযুক্তিনির্ভর সেবা ও প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হবে। আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশের তথ্য ও জ্ঞানভিত্তিক অবকাঠামোকে আরও শক্তিশালী করতে সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৬ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেওয়া হবে: তথ্যমন্ত্রী

বিস্তারিত কমেন্টে