মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ১২:৩৭:৫৮
শিরোনাম
● পাবনায় নিখোঁজ ব্যবসায়ীর পোড়া লাশ মিলল হলুদের ক্ষেতে ● পাবিপ্রবিতে ৬ শতাধিক নবীনকে ছাত্রদলের বরণ ● কসবায় কৃষি জমির উর্বরতা বাড়াতে ভার্মিকম্পোস্ট প্রকল্প ● পলাশবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ● শিবচরে সাবলের আঘাতে বাবা গুরুতর আহত, অভিযুক্ত ছেলে ● রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার ● আইন শৃঙ্খলা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে কুবিতে মতবিনিময় সভা ● কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ পুনর্বাসনের অপচেষ্টা, সাটুরিয়ায় প্রধান শিক্ষক গ্রেফতার ● ভারতের গোয়েন্দা বিমান গোপনে ঢুকে পড়েছিল পাকিস্তানে, ফাঁস হলো ২৯ বছর পর ● আগামীকাল আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ, যেভাবে দেখবেন ● পাবনায় নিখোঁজ ব্যবসায়ীর পোড়া লাশ মিলল হলুদের ক্ষেতে ● পাবিপ্রবিতে ৬ শতাধিক নবীনকে ছাত্রদলের বরণ ● কসবায় কৃষি জমির উর্বরতা বাড়াতে ভার্মিকম্পোস্ট প্রকল্প ● পলাশবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ● শিবচরে সাবলের আঘাতে বাবা গুরুতর আহত, অভিযুক্ত ছেলে ● রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার ● আইন শৃঙ্খলা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে কুবিতে মতবিনিময় সভা ● কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ পুনর্বাসনের অপচেষ্টা, সাটুরিয়ায় প্রধান শিক্ষক গ্রেফতার ● ভারতের গোয়েন্দা বিমান গোপনে ঢুকে পড়েছিল পাকিস্তানে, ফাঁস হলো ২৯ বছর পর ● আগামীকাল আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ, যেভাবে দেখবেন

নোয়াখালীতে তিন বন্ধুকে গুলি করে হত্যা: ৩ জনের ফাঁসি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ৫:২৮
শেয়ার: mail
নোয়াখালীতে তিন বন্ধুকে গুলি করে হত্যা: ৩ জনের ফাঁসি

নোয়াখালীর মাইজদী বাজার এলাকায় ২০১৬ সালে সালিসি বৈঠককে কেন্দ্র করে তিন বন্ধুকে গুলি করে হত্যার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড ও ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।

রোববার (১৬ আগস্ট) দুপুরে নোয়াখালী জেলা বিশেষ জজ আদালতের বিচারক শওকত আলী এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত ৬ আসামির প্রত্যেককে ১ লাখ টাকা করে অর্থদণ্ডও করা হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২১ মার্চ দুপুরে মাইজদী বাজার এলাকায় পুকুরে একটি কুকুরকে গোসল করানো কেন্দ্র করে রাজীবের সঙ্গে স্থানীয় সৌরভের বাগ্‌বিতণ্ডা হয়। বিষয়টি মীমাংসার জন্য সন্ধ্যায় রাজীব তার দুই বন্ধু ওয়াসিম ও ইয়াছিনকে নিয়ে সালিসে গেলে প্রতিপক্ষের সন্ত্রাসীরা তাদের ওপর অতর্কিত গুলি চালায়। এতে ঘটনাস্থলে রাজীব নিহত হন এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওয়াসিম ও ইয়াছিন মারা যান। এ ঘটনায় নিহত রাজীবের মা বাদী হয়ে বেগমগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছিলেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ওমর নাছির সাজু, ওমর শরিফ সুলতান ও সৌরভকে মৃত্যুদণ্ড এবং কুদ্দুস উল্যাহ, ফিরোজ মাহমুদ বাপ্পি ও হারুনুর রশিদ বাবুলকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। সাজাপ্রাপ্তদের মধ্যে কেবল একজন বর্তমানে কারাগারে আছেন এবং বাকি পাঁচজন পলাতক রয়েছেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৬ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

নোয়াখালীতে তিন বন্ধুকে গুলি করে হত্যা: ৩ জনের ফাঁসি

বিস্তারিত কমেন্টে