মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ১২:৩৭:৫৬
শিরোনাম
● পাবনায় নিখোঁজ ব্যবসায়ীর পোড়া লাশ মিলল হলুদের ক্ষেতে ● পাবিপ্রবিতে ৬ শতাধিক নবীনকে ছাত্রদলের বরণ ● কসবায় কৃষি জমির উর্বরতা বাড়াতে ভার্মিকম্পোস্ট প্রকল্প ● পলাশবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ● শিবচরে সাবলের আঘাতে বাবা গুরুতর আহত, অভিযুক্ত ছেলে ● রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার ● আইন শৃঙ্খলা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে কুবিতে মতবিনিময় সভা ● কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ পুনর্বাসনের অপচেষ্টা, সাটুরিয়ায় প্রধান শিক্ষক গ্রেফতার ● ভারতের গোয়েন্দা বিমান গোপনে ঢুকে পড়েছিল পাকিস্তানে, ফাঁস হলো ২৯ বছর পর ● আগামীকাল আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ, যেভাবে দেখবেন ● পাবনায় নিখোঁজ ব্যবসায়ীর পোড়া লাশ মিলল হলুদের ক্ষেতে ● পাবিপ্রবিতে ৬ শতাধিক নবীনকে ছাত্রদলের বরণ ● কসবায় কৃষি জমির উর্বরতা বাড়াতে ভার্মিকম্পোস্ট প্রকল্প ● পলাশবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ● শিবচরে সাবলের আঘাতে বাবা গুরুতর আহত, অভিযুক্ত ছেলে ● রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার ● আইন শৃঙ্খলা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে কুবিতে মতবিনিময় সভা ● কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ পুনর্বাসনের অপচেষ্টা, সাটুরিয়ায় প্রধান শিক্ষক গ্রেফতার ● ভারতের গোয়েন্দা বিমান গোপনে ঢুকে পড়েছিল পাকিস্তানে, ফাঁস হলো ২৯ বছর পর ● আগামীকাল আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ, যেভাবে দেখবেন

নাসিরনগরে বহিষ্কৃত এনসিপি নেতা আসাদুজ্জামান খোকনকে মারধর করে পুলিশের কাছে হস্তান্তর

মো. শরীফ উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
মো. শরীফ উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ৩:০৬
শেয়ার: mail
নাসিরনগরে বহিষ্কৃত এনসিপি নেতা আসাদুজ্জামান খোকনকে মারধর করে পুলিশের কাছে হস্তান্তর

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বহিষ্কৃত নেতা আসাদুজ্জামান খোকনকে মারধরের পর পুলিশের কাছে হস্তান্তরের ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের সমালোচনা ও লোডশেডিং নিয়ে পোস্ট দেওয়ার জেরে এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগ তুলেছেন ভুক্তভোগী।

গত শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার হরিপুর ইউনিয়নের ঐতিহাসিক হরিপুর রাজবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আসাদুজ্জামান খোকন উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি পারিবারিক ও দলীয় ভ্রমণ উপলক্ষে খোকন হরিপুর রাজবাড়িতে গিয়ে ফেসবুক লাইভ করেন। পরে দুপুরে তিতাস নদীতে গোসল করতে নামলে একদল লোক তার ওপর অতর্কিত হামলা চালিয়ে মারধর করে এবং রাজবাড়ির একটি কক্ষে আটকে রাখে। পরবর্তীতে তাকে নাসিরনগর থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। মারধরে অসুস্থ হয়ে পড়লে পুলিশ তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে।

ভুক্তভোগী আসাদুজ্জামান খোকনের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে লোডশেডিং ও রাজনৈতিক বিষয়ে সমালোচনামূলক পোস্ট দেওয়ায় স্থানীয় সংসদ সদস্যের অনুসারীরা তার ওপর পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে। তবে নাসিরনগর উপজেলা বিএনপি এ অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, স্থানীয়দের সঙ্গে অনাকাঙ্ক্ষিত তর্কবিতর্কের জের ধরে ঘটনাটি ঘটেছে এবং এর সঙ্গে দলীয় কোনো সম্পৃক্ততা নেই।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুল ইসলাম জানান, ফেসবুক পোস্ট নিয়ে স্থানীয়দের ক্ষোভের জেরে মারধরের এ ঘটনা ঘটে থাকতে পারে। খোকনের বিরুদ্ধে থানায় কোনো অভিযোগ বা মামলা না থাকায় এবং এ ঘটনায় তিনিও লিখিত কোনো অভিযোগ না করায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৬ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

নাসিরনগরে বহিষ্কৃত এনসিপি নেতা আসাদুজ্জামান খোকনকে মারধর করে পুলিশের কাছে হস্তান্তর

বিস্তারিত কমেন্টে