বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১২:৫১:৫২
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

আইফোন ব্যবহারকারীদের জন্য জরুরি সতর্কবার্তা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ২:০১
শেয়ার: mail
আইফোন ব্যবহারকারীদের জন্য জরুরি সতর্কবার্তা

রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত অত্যাধুনিক ‘মার্সেনারি স্পাইওয়্যার’ হামলার আশঙ্কায় বিশ্বের ১১০টি দেশের আইফোন ব্যবহারকারীদের জন্য জরুরি সতর্কবার্তা পাঠিয়েছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল।

প্রতিষ্ঠানটি জানায়, এ ধরনের সাইবার হামলা সাধারণ অপরাধমূলক কর্মকাণ্ডের চেয়ে অনেক বেশি জটিল ও ব্যয়বহুল। সাধারণত সাংবাদিক, মানবাধিকারকর্মী, কূটনীতিক ও প্রভাবশালী রাজনীতিবিদদের ব্যক্তিগতভাবে নিশানা বানাতে লাখ লাখ ডলার খরচ করে এই আক্রমণ চালানো হয়। আন্তর্জাতিক বিভিন্ন গবেষণায় দেখা গেছে, কুখ্যাত ‘পেগাসাস’-এর মতো স্পাইওয়্যারের মাধ্যমে পরিচালিত এসব লক্ষ্যভিত্তিক সাইবার নজরদারির পেছনে প্রায়শই নির্দিষ্ট কিছু দেশের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা বা সরকারের নির্দেশ থাকে।

অ্যাপল স্পষ্ট করেছে, সাধারণ ব্যবহারকারীদের এই হামলার শিকার হওয়ার ঝুঁকি কম থাকলেও যাদের সতর্কবার্তা পাঠানো হয়েছে, তাদের তাৎক্ষণিকভাবে ডিভাইসের ‘লকডাউন মোড’ চালু করার পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি জরুরি সহায়তার জন্য অলাভজনক সংস্থা ‘অ্যাকসেস নাও’-এর ডিজিটাল সিকিউরিটি হেল্পলাইনের সাহায্য নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

ডিভাইসের সার্বিক সুরক্ষায় সকল ব্যবহারকারীকে আইওএস সফটওয়্যার সর্বদা হালনাগাদ রাখা, জটিল পাসকোড ও টু-ফ্যাক্টর অথেনটিকেশন ব্যবহার, ‘স্টোলেন ডিভাইস প্রোটেকশন’ ফিচার চালু রাখা এবং কেবল অফিশিয়াল অ্যাপ স্টোর ছাড়া অন্য কোনো উৎস থেকে অ্যাপ ইনস্টল না করার কঠোর পরামর্শ দিয়েছে অ্যাপল।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৬ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

আইফোন ব্যবহারকারীদের জন্য জরুরি সতর্কবার্তা

বিস্তারিত কমেন্টে