শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ | ৫ ভাদ্র, ১৪৩৩ | ৭ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১:৫৭:৫৯

স্বৈরাচারী সরকারের অব্যবস্থাপনায় বিদ্যুৎ-জ্বালানির সংকটে মানুষ: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ১:১৭
শেয়ার: mail
স্বৈরাচারী সরকারের অব্যবস্থাপনায় বিদ্যুৎ-জ্বালানির সংকটে মানুষ: প্রধানমন্ত্রী

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

পতিত আওয়ামী লীগ সরকারের অব্যবস্থাপনা ও অপরিকল্পিত পদক্ষেপের কারণেই বিদ্যুৎ ও জ্বালানির অভাবে দেশের মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১৬ আগস্ট) কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, অতীতের ভুলের কারণে দেশে যে বিদ্যুৎ ও জ্বালানি সংকট তৈরি হয়েছে, বর্তমান সরকার তা নিরসনে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারের পক্ষ থেকে একটি সুদূরপ্রসারী ১০ বছর মেয়াদি মহাপরিকল্পনা আগামী ২৭ আগস্ট জাতীয় সংসদে উপস্থাপন করা হবে। একই সঙ্গে বিদ্যুৎ সংকটকে পুঁজি করে কেউ যাতে রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেজন্য দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কিশোরগঞ্জ সফরে এসে প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি কার্যকর কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি পাকুন্দিয়ার মির্জাপুর চেয়ারম্যানবাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেন এবং জানান, পর্যায়ক্রমে দেশের সব নদী ও খালে এ কর্মসূচি সম্প্রসারিত হবে। পরে তিনি কটিয়াদী উপজেলায় কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করেন এবং আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৬ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

স্বৈরাচারী সরকারের অব্যবস্থাপনায় বিদ্যুৎ-জ্বালানির সংকটে মানুষ: প্রধানমন্ত্রী

বিস্তারিত কমেন্টে