মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | বিকাল ৫:২১:৪২
শিরোনাম
● যৌন নিপীড়নের অভিযোগে নাটোর টিটিসির কর্মচারী গ্রেপ্তার ● নাটোরে ৫০ বক জবাই, তিন পাখিশিকারির কারাদণ্ড ● শিবচরে বালতির পানিতে ডুবে ১ বছরের শিশুর মৃত্যু ● ছাত্রদলে ছাত্র নেই মন্তব্যে সালমান মুক্তাদিরকে নাছিরের আমন্ত্রণ ● বড়াইগ্রামে নিখোঁজের ৬ দিন পর যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার ● চেয়ারের রাজনীতি ও শিক্ষকতা: শিক্ষক দিবসের অম্লমধুর ব্যবচ্ছেদ ● একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ডসহ বিভিন্ন সেবা বন্ধ, যা করণীয় ● উত্তাল দিল্লি, আটক রাহুল-প্রিয়াঙ্কা ● ‘ফ্যামিলি কার্ড’ সমন্বয় হলে সাড়ে ২৮ লাখ মানুষকে দারিদ্র্যমুক্ত করা সম্ভব: বিশ্বব্যাংক ● ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বিশেষ নির্দেশনা ● যৌন নিপীড়নের অভিযোগে নাটোর টিটিসির কর্মচারী গ্রেপ্তার ● নাটোরে ৫০ বক জবাই, তিন পাখিশিকারির কারাদণ্ড ● শিবচরে বালতির পানিতে ডুবে ১ বছরের শিশুর মৃত্যু ● ছাত্রদলে ছাত্র নেই মন্তব্যে সালমান মুক্তাদিরকে নাছিরের আমন্ত্রণ ● বড়াইগ্রামে নিখোঁজের ৬ দিন পর যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার ● চেয়ারের রাজনীতি ও শিক্ষকতা: শিক্ষক দিবসের অম্লমধুর ব্যবচ্ছেদ ● একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ডসহ বিভিন্ন সেবা বন্ধ, যা করণীয় ● উত্তাল দিল্লি, আটক রাহুল-প্রিয়াঙ্কা ● ‘ফ্যামিলি কার্ড’ সমন্বয় হলে সাড়ে ২৮ লাখ মানুষকে দারিদ্র্যমুক্ত করা সম্ভব: বিশ্বব্যাংক ● ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বিশেষ নির্দেশনা

গ্যাস সংকট কাটাতে ছয় দেশ থেকে এলএনজি আমদানির উদ্যোগ: জ্বালানিমন্ত্রী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ৯:৩০
শেয়ার: mail
গ্যাস সংকট কাটাতে ছয় দেশ থেকে এলএনজি আমদানির উদ্যোগ: জ্বালানিমন্ত্রী

দেশের চলমান গ্যাস সংকট নিরসনে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির জন্য মায়ানমার, মালয়েশিয়া, ওমান, আজারবাইজান, আলজেরিয়া ও যুক্তরাষ্ট্রসহ ছয়টি দেশের সঙ্গে নিবিড় আলোচনা চালাচ্ছে সরকার। সম্প্রতি সচিবালয়ে নিজ কার্যালয়ে দেওয়া এক সাক্ষাৎকারে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এ তথ্য জানিয়েছেন।

জ্বালানিমন্ত্রী বলেন, বিগত সরকারের অতিরিক্ত আমদানিনির্ভর নীতি এবং টেকসই জ্বালানি নিরাপত্তার অভাবের কারণে বর্তমান সরকারকে সংকটে পড়তে হচ্ছে। মাত্র দুটি ভাসমান টার্মিনালের (এফএসআরইউ) ওপর নির্ভর করায় একটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলেই সারা দেশে সরবরাহ বিপর্যয় ঘটে। ত্রুটিপূর্ণ এফএসআরইউ-এর যন্ত্রাংশ সময়মতো না আসায় সংকট কাটতে কিছুটা সময় লাগছে।

বিকল্প উৎস নিশ্চিত করার বিষয়ে মন্ত্রী জানান, স্বল্পমেয়াদে মহেশখালীতে মায়ানমার থেকে এলএনজি আনা এবং দীর্ঘমেয়াদে পাইপলাইন নির্মাণের বিষয়ে আলোচনা চলছে। পাশাপাশি ওমান, আজারবাইজান, মালয়েশিয়া, আলজেরিয়া ও যুক্তরাষ্ট্র থেকেও গ্যাস আমদানির সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে। জ্বালানি তেলের ক্ষেত্রে সরকার ধীরে ধীরে ‘ফ্রি মার্কেট’ ব্যবস্থার দিকে যাবে বলে তিনি ইঙ্গিত দেন।

এদিকে প্রিপেইড বিদ্যুৎ মিটার নিয়ে সাম্প্রতিক অসন্তোষ ও ভাঙচুরের ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্র আখ্যা দিয়ে তিনি বলেন, বিদ্যুৎ ব্যবহার করলে যথাযথ বিল পরিশোধ করাই স্বাভাবিক নিয়ম। একটি মহল পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৬ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

গ্যাস সংকট কাটাতে ছয় দেশ থেকে এলএনজি আমদানির উদ্যোগ: জ্বালানিমন্ত্রী

বিস্তারিত কমেন্টে