শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৩:৫০:৫৯

অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের টাকা পাচ্ছেন ১ লাখ ২৩ হাজার শিক্ষক-কর্মচারী

অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৩:৩৩
শেয়ার: mail
অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের টাকা পাচ্ছেন ১ লাখ ২৩ হাজার শিক্ষক-কর্মচারী

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের বকেয়া অর্থ পাচ্ছেন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ১ লাখ ২৩ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী।

শনিবার (১৫ আগস্ট) দেশের ৬৪ জেলায় একযোগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের অর্থ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রথম ধাপে অবসর সুবিধা বোর্ডের ৭০ হাজার ১১৯ জন এবং কল্যাণ ট্রাস্টের ৫৩ হাজার ৪৭৭ জন মিলিয়ে মোট ১ লাখ ২৩ হাজার ৫৯৬ জন শিক্ষক-কর্মচারী এ অর্থ পাচ্ছেন। কর্মসূচিটি সফলভাবে বাস্তবায়নে সরকার প্রায় ২ হাজার ১০০ কোটি টাকার বিশেষ থোক বরাদ্দ দিয়েছে। এর মধ্যে অবসর সুবিধা বোর্ডের জন্য বরাদ্দ প্রায় ১ হাজার ৫০০ কোটি টাকা এবং কল্যাণ ট্রাস্টের জন্য প্রায় ৬০০ কোটি টাকা।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবদুল খালেক জানান, বছরের পর বছর অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীরা নিজেদের কষ্টার্জিত প্রাপ্য অর্থ না পেয়ে চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছিলেন। তাঁদের এই দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব করতেই সরকার বিশেষ বরাদ্দের মাধ্যমে এ উদ্যোগ গ্রহণ করেছে।

মন্ত্রণালয় সূত্রে আরও জানা যায়, প্রক্রিয়ায় শতভাগ স্বচ্ছতা আনতে এবং মধ্যস্বত্বভোগী বা দালালের দৌরাত্ম্য বন্ধে প্রথমবারের মতো ‘আইবাস প্লাস’ (iBAS++) সফটওয়্যারের মাধ্যমে সরাসরি শিক্ষক-কর্মচারীদের নিজস্ব ব্যাংক হিসাবে অর্থ পাঠানো হচ্ছে। প্রথম ধাপে প্রত্যেকে গড়ে প্রায় সাড়ে ৪ লাখ টাকা করে পাবেন এবং পর্যায়ক্রমে অবশিষ্ট সমুদয় পাওনা পরিশোধ করা হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১৫ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের টাকা পাচ্ছেন ১ লাখ ২৩ হাজার শিক্ষক-কর্মচারী

বিস্তারিত কমেন্টে