মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৮:৫৭:২০
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

পুত্রসন্তানের মা হলেন চিত্রনায়িকা মারজান জেনিফা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ২:০৪
শেয়ার: mail
পুত্রসন্তানের মা হলেন চিত্রনায়িকা মারজান জেনিফা

প্রথমবার ফুটফুটে পুত্রসন্তানের মা হলেন জনপ্রিয় চিত্রনায়িকা মারজান জেনিফা। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত এই অভিনেত্রী গত ১০ আগস্ট স্থানীয় সময় রাত ১০টা ৩৩ মিনিটে একটি ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দেন। মারজান জেনিফা ও জোবায়ের আলম দম্পতির ঘরে এটি প্রথম সন্তান।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক দীর্ঘ আবেগঘন পোস্ট দিয়ে মা হওয়ার এ সুখবর ভক্ত-অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন জেনিফা নিজেই। তিনি জানান, দীর্ঘ ৩২ ঘণ্টার অসহ্য প্রসববেদনা সহ্য করার পর স্বাভাবিক প্রক্রিয়ায় (নরমাল ডেলিভারি) তিনি সন্তানের জন্ম দিয়েছেন।

সৃষ্টিকর্তার প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে মারজান জেনিফা লেখেন, “আলহামদুলিল্লাহ, ১০ আগস্ট রাত ১০টা ৩৩ মিনিটে আমি এক রাজপুত্রের মা হয়েছি। ৩২ ঘণ্টার লেবার পেইন সহ্য করে নরমাল ডেলিভারিতে মা হওয়ার এ অনুভূতি ভাষায় প্রকাশ করা সত্যিই অসম্ভব।”

মাতৃত্বের অনুভূতি প্রকাশ করে তিনি আরও উল্লেখ করেন, “৩২ ঘণ্টার প্রসববেদনা, দীর্ঘ অপেক্ষা, দুশ্চিন্তা আর অশ্রুর মধ্য দিয়ে সময়টি কেটেছে। একপর্যায়ে মনে হয়েছিল আমি আর হয়তো পেরে উঠব না। কিন্তু যখন প্রথমবার নিজের সন্তানকে চোখের সামনে দেখলাম এবং বুকে জড়িয়ে নিলাম, তখন জীবনের সব কষ্ট ও ভয় এক নিমিষেই ভালোবাসায় পরিণত হলো। মনে হলো সব ত্যাগ সার্থক।”

কঠিন এ সময়ে পাশে থাকা পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানিয়ে নবজাতকের উজ্জ্বল ও সুস্থ জীবনের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

উল্লেখ্য, ২০১৬ সালে আশিকুর রহমান পরিচালিত আলোচিত অ্যাকশনধর্মী চলচ্চিত্র ‘মুসাফির’-এ চিত্রনায়ক আরিফিন শুভর বিপরীতে নায়িকা হিসেবে অভিষেক ঘটে মারজান জেনিফার। প্রথম সিনেমাতেই চমৎকার অভিনয়ের মাধ্যমে দর্শকদের নজর কাড়েন এই অভিনেত্রী।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১৫ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

পুত্রসন্তানের মা হলেন চিত্রনায়িকা মারজান জেনিফা

বিস্তারিত কমেন্টে