শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১:৪৬:০৬

মার্ভেলের নতুন ‘এক্স-মেন’ সিনেমায় যুক্ত হলেন অভিনেত্রী ইন্ডি নাভারেটি

অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ১:৪৮
শেয়ার: mail
মার্ভেলের নতুন ‘এক্স-মেন’ সিনেমায় যুক্ত হলেন অভিনেত্রী ইন্ডি নাভারেটি

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

মার্ভেল স্টুডিওসের বহুল প্রতীক্ষিত ‘এক্স-মেন’ রিবুট চলচ্চিত্রে যুক্ত হলেন ‘অবসেশন’ সিনেমা খ্যাত অভিনেত্রী ইন্ডি নাভারেটি। সিনেমাটিতে তাঁকে জনপ্রিয় মিউট্যান্ট চরিত্র ‘রোগ’ হিসেবে দেখা যাবে।

শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় আয়োজিত ডি২৩ (D23) ইভেন্টে মার্ভেল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে মূল ধারার চারটি ‘এক্স-মেন’ সিনেমায় আইকনিক এই চরিত্রে অভিনয় করে খ্যাতি পেয়েছিলেন আনা পাকুইন।

জানা যায়, মার্ভেল স্টুডিওসের প্রধান কেভিন ফাইগির সঙ্গে সাক্ষাতের সময় ইন্ডি নাভারেটি মূলত ‘মিস্টিক’ চরিত্রের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে অডিশন ও চিত্রনাট্যের প্রয়োজনের প্রেক্ষিতে নির্মাতা দল তাঁকে ‘রোগ’ চরিত্রেই চূড়ান্ত করে।

ইন্ডি নাভারেটি ছাড়াও ডি২৩ ইভেন্টে ‘এক্স-মেন’-এর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চরিত্রের কাস্টিং ঘোষণা করা হয়। ঘোষিত তালিকায় রয়েছেন—এমা ফ্রস্ট চরিত্রে সামারা উইভিং, জিন গ্রে চরিত্রে স্যাডি সিঙ্ক, সাইক্লপস চরিত্রে কিট কনর, স্টর্ম চরিত্রে মায়া বয়েড, প্রফেসর এক্স চরিত্রে ক্রিস্টোফার অ্যাবট এবং দুর্ধর্ষ খলচরিত্র মিস্টার সিনিস্টার ভূমিকায় অ্যাডাম ড্রাইভার।

‘থান্ডারবোল্টস’ খ্যাত নির্মাতা জেক শ্রেয়ারের পরিচালনায় নির্মিতব্য এ সিনেমার চিত্রনাট্য সংস্কারের দায়িত্বে আছেন ‘বিফ’ খ্যাত লি সাং জিন এবং ‘দ্য বেয়ার’-এর জোয়ানা ক্যালো। অন্যান্য চরিত্রের জন্য শিল্পী বাছাইয়ের কাজ বর্তমানে দ্রুতগতিতে এগিয়ে চলছে। মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের অন্তর্ভুক্ত এই নতুন ‘এক্স-মেন’ সিনেমাটি ২০২৮ সালের মে মাসে বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১৫ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

মার্ভেলের নতুন ‘এক্স-মেন’ সিনেমায় যুক্ত হলেন অভিনেত্রী ইন্ডি নাভারেটি

বিস্তারিত কমেন্টে