রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ | ৭ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১১ জমাদিউস সানী, ১৪৪৮ | রাত ১২:০১:৩৫
শিরোনাম
● শুরু হয়েছে ফ্যামিলি কার্ডের শুমারি, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র ● সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ ● পুলিশে ১৪ হাজার নতুন পদ অনুমোদন, নিয়োগ পাবেন ১০ হাজার কনস্টেবল ও ৪ হাজার এসআই ● ভারতের দুই রাজ্যে বুলডোজার অভিযান, ভাঙা হলো ৩০০ বছরের পুরোনো দরগাহ ও মসজিদ ● চুনারুঘাটে তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার সামগ্রী বিতরণ ও আলোচনা সভা ● বৈরী আবহাওয়ায় তিন দিন আটকে থাকার পর টেকনাফে ফিরলেন ১,৩০০ পর্যটক ● চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের নতুন কমিটি সভাপতি জুয়েল ● বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী ● নবীন বরণ, অ্যালামনাই নির্বাচনসহ নানা আয়োজনের মধ্য দিয়ে যবিপ্রবিতে পিটিআর বিভাগের ৮ম বর্ষপূর্তি উদযাপন ● পাবনায় বিএনপি-আ.লীগ সংঘর্ষে উত্তপ্ত বেড়া, সাংবাদিকের ক্যামেরা ভাঙচুর ‎ ● শুরু হয়েছে ফ্যামিলি কার্ডের শুমারি, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র ● সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ ● পুলিশে ১৪ হাজার নতুন পদ অনুমোদন, নিয়োগ পাবেন ১০ হাজার কনস্টেবল ও ৪ হাজার এসআই ● ভারতের দুই রাজ্যে বুলডোজার অভিযান, ভাঙা হলো ৩০০ বছরের পুরোনো দরগাহ ও মসজিদ ● চুনারুঘাটে তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার সামগ্রী বিতরণ ও আলোচনা সভা ● বৈরী আবহাওয়ায় তিন দিন আটকে থাকার পর টেকনাফে ফিরলেন ১,৩০০ পর্যটক ● চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের নতুন কমিটি সভাপতি জুয়েল ● বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী ● নবীন বরণ, অ্যালামনাই নির্বাচনসহ নানা আয়োজনের মধ্য দিয়ে যবিপ্রবিতে পিটিআর বিভাগের ৮ম বর্ষপূর্তি উদযাপন ● পাবনায় বিএনপি-আ.লীগ সংঘর্ষে উত্তপ্ত বেড়া, সাংবাদিকের ক্যামেরা ভাঙচুর ‎

গৃহবধূ থেকে আপসহীন নেত্রী: গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী আজ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ১০:৪৪
শেয়ার: mail
গৃহবধূ থেকে আপসহীন নেত্রী: গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী আজ

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অবিস্মরণীয় ও অনন্য ব্যক্তিত্ব, দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকারপ্রধান বেগম খালেদা জিয়া। একনায়কতন্ত্র ও ফ্যাসিবাদের বিরুদ্ধে আজীবন লড়াই এবং গণতন্ত্র পুনরুদ্ধারে অটল অবস্থানের কারণে তিনি ‘আপসহীন নেত্রী’ হিসেবে ইতিহাসে স্থান করে নিয়েছেন। আজ ১৫ আগস্ট তাঁর ৮২তম জন্মবার্ষিকী।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর এক চরম সংকটময় মুহূর্তে একজন সাধারণ গৃহবধূ থেকে ১৯৮২ সালে রাজনীতিতে পা রাখেন বেগম খালেদা জিয়া। তাঁর বলিষ্ঠ নেতৃত্বে দলটি তৃণমূলের সুদৃঢ় সাংগঠনিক রূপ পায় এবং সংকটকালে ফিনিক্স পাখির মতো বারবার ঘুরে দাঁড়ায়। ১৯৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে তিনি ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে দলকে নিরঙ্কুশ বিজয়ী করে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। তাঁর আমলেই দেশে পুনঃপ্রবর্তিত হয় সংসদীয় গণতন্ত্র এবং প্রসার ঘটে নারী শিক্ষা ও পোশাক শিল্পের। পরবর্তীতে ২০০১ সালে চারদলীয় জোটের ঐতিহাসিক বিজয়ের মাধ্যমে তিনি তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

রাজনৈতিক জীবনে তিনি সহ্য করেছেন অবর্ণনীয় ত্যাগ ও নির্যাতন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে দুই শিশুসন্তানসহ বন্দিদশা থেকে শুরু করে ২০০৭ সালের ১/১১ সরকারের সেনাসমর্থিত আমলে কারাবাস—সর্বত্রই তিনি অবিচল ছিলেন। পরবর্তী দেড় দশকের রাজনৈতিক প্রতিকূলতায় ৪০ বছরের স্মৃতিবিজড়িত মঈনুল রোডের বাসভবন হারানো, ২০১৮ সালে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় নাজিমুদ্দিন রোডের পরিত্যক্ত কারাগারে কারাবন্দিত্ব এবং গুরুতর অসুস্থতার মুখেও তিনি কখনোই অন্যায়ের কাছে মাথানত করেননি।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানে দীর্ঘ স্বৈরশাসনের অবসানের পর তিনি পূর্ণ মুক্তি পান। পরবর্তীতে দীর্ঘ আইনি লড়াই শেষে উচ্চ আদালত থেকে সকল মামলায় নির্দোষ প্রমাণিত হয়ে খালাস লাভ করেন তিনি।

গত বছরের ৩০ ডিসেম্বর কোটি কোটি মানুষকে কাঁদিয়ে ৮০ বছর বয়সে ইন্তেকাল করেন এই মহীয়সী নেত্রী। তাঁর উত্তরসূরি হিসেবে বিএনপির হাল ধরেছেন জ্যেষ্ঠ পুত্র ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, যাঁর নেতৃত্বে ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল বিজয় অর্জন করে রাষ্ট্রক্ষমতায় ফেরে দলটি। মহাপ্রয়াণের পর তাঁর অনুপস্থিতিতে প্রথম জন্মদিনে গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও দোয়ায় আপসহীন এই নেত্রীকে স্মরণ করছে সমগ্র জাতি।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১৫ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

গৃহবধূ থেকে আপসহীন নেত্রী: গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী আজ

বিস্তারিত কমেন্টে