মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ | ৪ কার্তিক, ১৪৩৩ | ৮ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১:৫৭:১৮
শিরোনাম
● চার দিনে ৪০০ কোটি ছাড়াল রজনীকান্তের জেলার ২ ● উইগম্যানের সঙ্গে নতুন চুক্তি করল ইংল্যান্ড ● জিম্বাবুয়ের কাছে হার, আইসিসি থেকে দুঃসংবাদ পেল বাংলাদেশ ● পূজার ছুটিতে মেট্রো রেলের সূচিতে পরিবর্তন ● মসজিদুল হারামের ক্লিনার ছিলেন নজরুল, মায়ের সঙ্গে সর্বশেষ কথা ১১ অক্টোবর ● স্বীকৃতি চেয়ে সাংবাদিকের বাড়িতে সন্তানসহ নারীর অবস্থান ● বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ● নাটোরের লালপুরে পদ্মা নদীতে গোসলে নেমে ১২ বছরের শিশুর মৃত্যু ● বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে নাটোরের জেলা প্রশাসক ● পাবনায় ট্রাকচাপায় মোটরসাইকেলচালক নিহত ● চার দিনে ৪০০ কোটি ছাড়াল রজনীকান্তের জেলার ২ ● উইগম্যানের সঙ্গে নতুন চুক্তি করল ইংল্যান্ড ● জিম্বাবুয়ের কাছে হার, আইসিসি থেকে দুঃসংবাদ পেল বাংলাদেশ ● পূজার ছুটিতে মেট্রো রেলের সূচিতে পরিবর্তন ● মসজিদুল হারামের ক্লিনার ছিলেন নজরুল, মায়ের সঙ্গে সর্বশেষ কথা ১১ অক্টোবর ● স্বীকৃতি চেয়ে সাংবাদিকের বাড়িতে সন্তানসহ নারীর অবস্থান ● বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ● নাটোরের লালপুরে পদ্মা নদীতে গোসলে নেমে ১২ বছরের শিশুর মৃত্যু ● বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে নাটোরের জেলা প্রশাসক ● পাবনায় ট্রাকচাপায় মোটরসাইকেলচালক নিহত

গণিত অলিম্পিয়াড বিজয়ীদের সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৫:০৫
শেয়ার: mail
গণিত অলিম্পিয়াড বিজয়ীদের সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড (আইএমও) এবং ইউরোপীয় বালিকা গণিত অলিম্পিয়াডের (ইজিএমও) পদকজয়ী বাংলাদেশি কৃতী শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে পদকজয়ী শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং আন্তর্জাতিক অঙ্গনে গণিত অলিম্পিয়াডে তাঁদের অভিজ্ঞতা ও অর্জনের গল্প তুলে ধরেন। প্রধানমন্ত্রী বিজয়ী শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানান এবং বিশ্বমঞ্চে লাল-সবুজের পতাকা উঁচুতে তুলে ধরার জন্য শুভকামনা জানান।

এ সময় বাংলাদেশ বালিকা গণিত ফাউন্ডেশনের (বিজিএমএফ) পক্ষ থেকে তৃণমূল পর্যায়ে গণিত অলিম্পিয়াডের কার্যক্রম আরও সম্প্রসারণ করতে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করা হয়। প্রধানমন্ত্রী সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

একইসঙ্গে স্কুল পর্যায়ে গণিত অলিম্পিয়াডের কার্যক্রম পরিচালনার জন্য একটি বিশেষ তহবিল গঠনের প্রস্তাব করা হলে প্রধানমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে তাৎক্ষণিক অর্থায়নে সম্মতি জানান। এছাড়া বাংলাদেশ ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড কমিটির (বিডিএমও) পক্ষ থেকে স্কুল পর্যায়ে ‘অ্যাকটিভিটি-অরিয়েন্টেড ম্যাথমেটিক্স’ চালুর প্রস্তাবেও নীতিগত অনুমোদন দেন তিনি।

শিক্ষকদের গণিত দক্ষতা যাচাইয়ে আন্তর্জাতিক আইইএলটিএস (IELTS) পরীক্ষার আদলে পৃথক একটি গণিত দক্ষতা যাচাই পরীক্ষা চালুর প্রস্তাবে প্রধানমন্ত্রী গুরুত্বের সঙ্গে বিবেচনার কথা জানান।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “তরুণ প্রজন্মের মধ্যে বিজ্ঞান ও গণিতচর্চা বাড়াতে সরকার সবসময় প্রস্তুত। দেশে গণিত অলিম্পিয়াডের প্রসার ও মেধার মূল্যায়নে প্রয়োজনীয় যেকোনো সহায়তা সরকার নিশ্চিত করবে।”

সাক্ষাৎকালে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. এ. এন. এম. এহসানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, আইএমওর জাতীয় কোচ মাহবুবুল আলম মজুমদার, বিজিএমএফ চেয়ার সাদিয়া হামিদ কাজী ও বিডিএমও সদস্য মো. আব্দুল হাকিম খান উপস্থিত ছিলেন।

এছাড়া আন্তর্জাতিক পদকজয়ী শিক্ষার্থী মনামী জামান, মো. রায়হান সিদ্দিকী, জাওয়াদ হামীম চৌধুরী, মোহাম্মদ মারজুক রহমান, তাহসিন খান, এম. জামিউল হোসেন ও সাজি সেহনাই উপস্থিত ছিলেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

গণিত অলিম্পিয়াড বিজয়ীদের সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বিস্তারিত কমেন্টে