শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৮:০২:৫০

বেনাপোলে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসার সহকারী নিহত, শিক্ষকসহ ২ জন আহত

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৪:৪৮
শেয়ার: mail
বেনাপোলে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসার সহকারী নিহত, শিক্ষকসহ ২ জন আহত

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

যশোরের বেনাপোলে রড ও লোহাবোঝাই ভ্যান এবং মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইব্রাহিম হোসেন (৫০) নামের এক মাদ্রাসা সহকারী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা এক শিক্ষক ও ভ্যানচালক গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরের দিকে বেনাপোল বাইপাস সড়কের ভবারবের এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত ইব্রাহিম হোসেন শার্শা উপজেলার গোগা ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে এবং ইছাপুর মাদ্রাসার অফিস সহকারী ছিলেন। আহতরা হলেন—একই মাদ্রাসার শিক্ষক ফজলুর রহমান (৪৫) এবং ভ্যানচালক আলী কদর (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ইব্রাহিম হোসেন ও শিক্ষক ফজলুর রহমান হেলমেট পরিহিত অবস্থায় মোটরসাইকেলযোগে (যশোর-ল-১৫-১৯৩০) অফিশিয়াল কাজে শার্শা উপজেলা সদরে যাচ্ছিলেন। পথিমধ্যে বেনাপোল বাইপাস সড়কের ভবারবের এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গ্রিল ও লোহাবোঝাই একটি ভ্যানের সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নিয়ন্ত্রণে হারিয়ে তারা ছিটকে পড়লে তিনজনই গুরুতর আহত হন।

খবর পেয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। কিন্তু হাসপাতালে নেওয়ার পথেই অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ইব্রাহিম হোসেন মারা যান। আহত অপর দুজন বর্তমানে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত লোহাবোঝাই ভ্যান ও মোটরসাইকেলটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের পরিবারের লিখিত অভিযোগ সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

বেনাপোলে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসার সহকারী নিহত, শিক্ষকসহ ২ জন আহত

বিস্তারিত কমেন্টে