বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ | ৪ ভাদ্র, ১৪৩৩ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১১:৫২:৪৭

পাবনায় আন্তর্জাতিক যুব দিবসে জামায়াতে ইসলামীর র‍্যালি ও সমাবেশ

তোফাজ্জল হোসেন বাবু, পাবনা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ১১:১৫
শেয়ার: mail
পাবনায় আন্তর্জাতিক যুব দিবসে জামায়াতে ইসলামীর র‍্যালি ও সমাবেশ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা পৌর যুব বিভাগের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দিবসের আহ্বানে যুবসমাজকে সচেতন করা, নৈতিকতা ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করা এবং মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়।

বুধবার (১২ আগস্ট) বিকেলে পাবনা শহরের প্রাণকেন্দ্র আব্দুল হামিদ রোডের লতিফ টাওয়ার সংলগ্ন শহীদ চত্বর থেকে র‍্যালিটি বের হয়। ব্যানার ও ফেস্টুন হাতে জামায়াতে ইসলামীর যুব বিভাগের বিপুলসংখ্যক নেতাকর্মী এতে অংশ নেন। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ চত্বরে গিয়ে শেষ হয়।

পরে শহীদ চত্বরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে পৌর যুব বিভাগের নেতা মঞ্জিল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার খান।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা পৌর জামায়াতের আমির আব্দুল লতিফ, সহকারী সেক্রেটারি ইকরামুল হক এবং জেলা যুব জামায়াতের সভাপতি অ্যাডভোকেট আমিনুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আব্দুল গাফফার খান বলেন, “যুবসমাজ একটি দেশের চালিকাশক্তি ও সবচেয়ে বড় সম্পদ। আগামী দিনের বাংলাদেশ গঠনে তরুণদের সঠিক শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। একই সঙ্গে তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও অবক্ষয় থেকে দূরে রাখতে পরিবার ও সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”

বক্তারা আরও বলেন, মাদকের ভয়াল থাবায় অনেক সম্ভাবনাময় তরুণের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাচ্ছে। যুবসমাজকে রক্ষা করতে হলে মাদকের চোরাচালান ও সরবরাহের মূল উৎসগুলো কঠোর হাতে বন্ধ করতে প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

পাবনায় আন্তর্জাতিক যুব দিবসে জামায়াতে ইসলামীর র‍্যালি ও সমাবেশ

বিস্তারিত কমেন্টে