সোমবার, ২ নভেম্বর, ২০২৬ | ১৭ কার্তিক, ১৪৩৩ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৮:১৩:৩৪
শিরোনাম
● বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি: ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা ● মণিরামপুর সেন্ট্রাল হাসপাতালে অনিয়মের অভিযোগ, ম্যানেজারের পদত্যাগ ● লালপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু ● প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত ‘মুরাসু’, মোংলা বন্দর থেকে ১ হাজার ২৭৫ কিলোমিটার দূরে ● হারিয়ে গেছে এনআইডি? ঘরে বসেই অনলাইনে পুনরায় সংগ্রহের আবেদন ● মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা বিতরণ কমিটি পুনর্গঠনের নির্দেশ ● মিরপুরে শ্রমিক বিক্ষোভ ঘিরে সংঘর্ষ-ভাঙচুর, ৫ মামলায় আসামি সাড়ে ১০ হাজার ● শ্রমিক বিক্ষোভের জেরে দেড় শতাধিক পোশাক কারখানায় ছুটি ● পরীক্ষায় অসদুপায় অবলম্বন, শাস্তি পাচ্ছেন ইবির ২৪ শিক্ষার্থী ● নাটোরে ধান নষ্ট করে জমি দখলের অভিযোগ, প্রাণনাশের হুমকি ● বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি: ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা ● মণিরামপুর সেন্ট্রাল হাসপাতালে অনিয়মের অভিযোগ, ম্যানেজারের পদত্যাগ ● লালপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু ● প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত ‘মুরাসু’, মোংলা বন্দর থেকে ১ হাজার ২৭৫ কিলোমিটার দূরে ● হারিয়ে গেছে এনআইডি? ঘরে বসেই অনলাইনে পুনরায় সংগ্রহের আবেদন ● মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা বিতরণ কমিটি পুনর্গঠনের নির্দেশ ● মিরপুরে শ্রমিক বিক্ষোভ ঘিরে সংঘর্ষ-ভাঙচুর, ৫ মামলায় আসামি সাড়ে ১০ হাজার ● শ্রমিক বিক্ষোভের জেরে দেড় শতাধিক পোশাক কারখানায় ছুটি ● পরীক্ষায় অসদুপায় অবলম্বন, শাস্তি পাচ্ছেন ইবির ২৪ শিক্ষার্থী ● নাটোরে ধান নষ্ট করে জমি দখলের অভিযোগ, প্রাণনাশের হুমকি

তারেক রহমানের ইতিবাচক রাজনীতি দেশজুড়ে ছড়িয়ে দিতে চাই: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল

মিজানুর রহমান, নাটোর প্রতিনিধি
মিজানুর রহমান, নাটোর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ১২:০৫
শেয়ার: mail
তারেক রহমানের ইতিবাচক রাজনীতি দেশজুড়ে ছড়িয়ে দিতে চাই: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল

বিএনপির বিদ্যমান রাজনৈতিক কাঠামোয় যুগোপযোগী পরিবর্তন এনে দেশে একটি ইতিবাচক ও জনকল্যাণমুখী রাজনীতি প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল। তিনি বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ইতিবাচক ও পরিবর্তনকামী রাজনীতি সারা দেশে ছড়িয়ে দিতে চান, তাঁর একজন অনুগত কর্মী হিসেবে সেই রাজনীতিকে দেশের প্রতিটি প্রান্তে পৌঁছে দিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।”

মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যায় নাটোরের লালপুর শ্রীসুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফারজানা শারমিন পুতুল আরও বলেন, “রাজনীতিতে সক্রিয় হওয়া কিংবা সংসদ সদস্য ও মন্ত্রী হওয়া আমার বাবার ইচ্ছা ছিল কি না, তা জানা নেই। তবে বাবার প্রয়াণের পর লালপুর-বাগাতিপাড়ার রাজনীতি ও জনসেবায় যে শূন্যতা তৈরি হয়েছিল, দায়িত্ববোধ থেকেই আমি সেই হাল ধরেছি।”

আগামী দিনে নাটোরবাসীর সার্বিক উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, “নাটোর-১ আসনের মানুষ আমাকে যেভাবে নিজেদের সন্তান হিসেবে ভালোবেসে আগলে রেখেছেন, আগামী দিনগুলোতেও সেই ভালোবাসা ও সমর্থনে পাশে থাকবেন—এটাই আমার প্রত্যাশা।”

লালপুর উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত উক্ত শোকসভায় নাটোর জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ, সাবেক সিনিয়র সহসভাপতি রুহুল আমিন তালুকদার টগর, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব হারুন-অর-রশিদ পাপ্পু, যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবু এবং বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১২ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

তারেক রহমানের ইতিবাচক রাজনীতি দেশজুড়ে ছড়িয়ে দিতে চাই: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল

বিস্তারিত কমেন্টে