রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ১১:২৩:১২

মিঠাপুকুরে গ্রাম পুলিশ নিয়োগে অনিয়মের অভিযোগ

মো. রাখিবুল হাসান রাখিব, মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ১১:১৬
শেয়ার: mail
মিঠাপুকুরে গ্রাম পুলিশ নিয়োগে অনিয়মের অভিযোগ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

রংপুরের মিঠাপুকুর উপজেলায় গ্রাম পুলিশ (মহল্লাদার) নিয়োগে জালিয়াতি ও নীতিমালায় বর্ণিত বিধিনিষেধ লঙ্ঘনের মারাত্মক অভিযোগ তুলে মানববন্ধন এবং ইউনিয়ন পরিষদ কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। এ ঘটনায় অনিয়মের প্রতিকার চেয়ে ভুক্তভোগী বাবুল রেজা জেলা প্রশাসকের নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সোমবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার ৮ নম্বর চেংমারী ইউনিয়ন পরিষদ চত্বরে সাধারণ জনগণ ও চাকরিপ্রার্থীরা এই প্রতিবাদ কর্মসূচি পালন করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, চেংমারী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. বাবুল রেজা মহল্লাদার পদের জন্য গত ১১ মার্চ আবেদন করেন। পরবর্তীতে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষায় অংশ নেন তিনি। তাঁর বাবা মো. সাজু মিয়া উক্ত ওয়ার্ডের সাবেক মহল্লাদার হিসেবে দীর্ঘ দিন দায়িত্ব পালন শেষে ২০২৩ সালের ১ ডিসেম্বর অবসরে যান। নিয়োগ নীতিমালার ৮ নম্বর ধারা অনুযায়ী, অবসরপ্রাপ্ত বা মৃত মহল্লাদারদের পুত্র-কন্যাদের নিয়োগে অগ্রাধিকার দেওয়ার সুস্পষ্ট বিধান রয়েছে। তবে সেই নীতিমালা তোয়াক্কা না করে ঘুষ লেনদেনের বিনিময়ে অন্য প্রার্থীকে সুযোগ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন বাবুল রেজা।

ভুক্তভোগী আরও জানান, বিতর্কিতভাবে নিয়োগপ্রাপ্ত মনিরুজ্জামান মনিরের বাবা স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং মা ইউনিয়ন মহিলা লীগের সভানেত্রী। রাজনৈতিক প্রভাব ও অর্থের বিনিময়ে নীতিমালা অমান্য করে এই নিয়োগ দেওয়ায় স্থানীয়দের মধ্যে চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে।

অনুরূপভাবে উপজেলার ময়েনপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডেও একই ধরনের জালিয়াতির অভিযোগ উঠেছে। নীতিমালায় নিজ ওয়ার্ডের বাসিন্দাকে অগ্রাধিকার দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও তা লঙ্ঘন করে ৮ নম্বর ওয়ার্ডের যোগ্য প্রার্থী রাব্বী মিয়া ও রিপন মিয়াকে বাদ দেওয়া হয়। এর পরিবর্তে পাশ্ববর্তী ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তাজুল ইসলামকে টাকার বিনিময়ে নিয়োগ প্রদান করা হয়।

এ বিষয়ে ভুক্তভোগী প্রার্থী রাব্বী বলেন, “আইন ভেঙে কম যোগ্যতাসম্পন্ন পাশের ওয়ার্ডের একজনকে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা আমাদের ন্যায্য অধিকার ফেরত চাই।”

অভিযোগ প্রসঙ্গে ময়েনপুর ইউনিয়নের চেয়ারম্যান মোকছেদুল আলম মুকুল জানান, সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই প্রার্থী বাছাই করা হয়েছে।

অন্যদিকে, এ বিষয়ে বক্তব্য জানতে মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে গেলে তিনি ক্যামেরার সামনে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে বলেন, “উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা রয়েছে। তবে নিয়োগ পরীক্ষা সম্পূর্ণ সুষ্ঠু ও স্বচ্ছতার সাথেই সম্পন্ন করা হয়েছে।”

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১২ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

মিঠাপুকুরে গ্রাম পুলিশ নিয়োগে অনিয়মের অভিযোগ

বিস্তারিত কমেন্টে