সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ | ২৬ আশ্বিন, ১৪৩৩ | ২৯ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৬:৩৪:৩৫
শিরোনাম
● গাইবান্ধায় সম্পত্তি নিয়ে ভাইয়ের সঙ্গে বিরোধ, বাবার দাফন আটকে দিলেন মেয়ে ● মিঠাপুকুর থানা ও চৌকিদারি প্যারেড পরিদর্শন করলেন রংপুরের পুলিশ সুপার ● দুর্গাপূজায় টানা ৮ দিন বন্ধ থাকবে বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি ● চাটমোহরে জাতীয় কন্যাশিশু দিবস উদ্‌যাপন ● কুড়িগ্রামে কন্যাশিশু দিবসে হ্যান্ডবল খেলায় মাতলো কিশোরীরা ● কুবির বিজয়-২৪ হলে সিসিটিভি ভাঙচুর, শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ ● মিঠাপুকুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির শুভ উদ্বোধন ● ইবির বায়োটেকনোলজি বিভাগের পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠিত ● জবিকে সৌরবিদ্যুতের আওতায় আনার দাবি ছাত্রদল নেতা মাহমুদের ● ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মন্দিরে চুরি, স্বর্ণালংকারসহ ছয়টি মূর্তি লুট ● গাইবান্ধায় সম্পত্তি নিয়ে ভাইয়ের সঙ্গে বিরোধ, বাবার দাফন আটকে দিলেন মেয়ে ● মিঠাপুকুর থানা ও চৌকিদারি প্যারেড পরিদর্শন করলেন রংপুরের পুলিশ সুপার ● দুর্গাপূজায় টানা ৮ দিন বন্ধ থাকবে বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি ● চাটমোহরে জাতীয় কন্যাশিশু দিবস উদ্‌যাপন ● কুড়িগ্রামে কন্যাশিশু দিবসে হ্যান্ডবল খেলায় মাতলো কিশোরীরা ● কুবির বিজয়-২৪ হলে সিসিটিভি ভাঙচুর, শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ ● মিঠাপুকুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির শুভ উদ্বোধন ● ইবির বায়োটেকনোলজি বিভাগের পোস্টার প্রেজেন্টেশন অনুষ্ঠিত ● জবিকে সৌরবিদ্যুতের আওতায় আনার দাবি ছাত্রদল নেতা মাহমুদের ● ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মন্দিরে চুরি, স্বর্ণালংকারসহ ছয়টি মূর্তি লুট

মিঠাপুকুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির শুভ উদ্বোধন

মো. রাখিবুল হাসান রাখিব, মিঠাপুকুর প্রতিনিধি
মো. রাখিবুল হাসান রাখিব, মিঠাপুকুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৫:২৭
শেয়ার: mail
মিঠাপুকুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির শুভ উদ্বোধন

নারীর ক্ষমতায়ন, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং অধিকার ও মর্যাদা সুসংহত করার লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী শুরু হওয়া ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির অংশ হিসেবে রংপুরের মিঠাপুকুরে আনুষ্ঠানিকভাবে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে মিঠাপুকুর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রজেক্টরের মাধ্যমে বিস্তারিত তথ্য প্রদর্শনের মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মমিনুল ইসলাম, মিঠাপুকুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এবং স্থানীয় সামাজিক-রাজনৈতিক নেতারা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মিঠাপুকুর উপজেলার প্রথম পর্যায়ে তিনটি ইউনিয়নে প্রাতিষ্ঠানিকভাবে তথ্য সংগ্রহের কাজ শুরু হচ্ছে। ইউনিয়ন তিনটি হলো ১২ নম্বর মিলনপুর, ১৩ নম্বর গোপালপুর ও ১৪ নম্বর দুর্গাপুর। এই তিন ইউনিয়নে সরেজমিনে বাড়ি বাড়ি গিয়ে সঠিক তথ্য সংগ্রহের জন্য ১৫ জন তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার মাঠপর্যায়ে কাজ শুরু করবেন। উপজেলায় মোট ২৩৫ জন তথ্য সংগ্রহকারী ও ২৩ জন সুপারভাইজার নির্বাচন করা হয়েছে।

সমাজকল্যাণ মন্ত্রণালয় প্রণীত অটোমেটেড ফ্যামিলি কার্ড থানা তথ্য সংগ্রহকারী নির্দেশিকা, ২০২৬ অনুসরণ করে এই তথ্য সংগ্রহ করা হচ্ছে। তথ্য সংগ্রহকারীরা সরাসরি ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে বিশেষ মোবাইল অ্যাপ ও অনলাইন ডেটাবেজ ব্যবহার করে তথ্য ইনপুট দেবেন। তথ্যের সার্বিক নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিতে Network Based Cyber Security, Work Force Management এবং Network Operation Center (NOC) রুমের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর বাস্তবায়ন নীতিমালা, ২০২৬ অনুযায়ী ফ্যামিলি কার্ড ও সরকারি ভাতা প্রদানের ক্ষেত্রে শুধু নারী প্রধানদের যোগ্য হিসেবে বিবেচনা করা হবে। অতিদরিদ্র, দরিদ্র, ঝুঁকিপূর্ণ নিম্নবিত্ত ও মধ্যবিত্ত—এই পাঁচ ক্যাটাগরির পরিবারকে ‘প্রক্সি মিনস টেস্ট’ (পিএমটি) স্কোরিং পদ্ধতির মাধ্যমে বাছাই করা হবে। প্রথমে তিন ক্যাটাগরি—অতিদরিদ্র, দরিদ্র ও ঝুঁকিপূর্ণ নিম্নবিত্ত পরিবার—বাছাই করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

নির্বাচিত উপকারভোগীদের Dual Chip, QR Code এবং Near Field Communication (NFC) সুবিধাসংবলিত অত্যাধুনিক স্মার্ট ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এটি ‘TakaPay’ পেমেন্ট সিস্টেমের সঙ্গে যুক্ত থাকায় কার্ডধারীরা যেকোনো ব্যাংকের এটিএম বুথ, পয়েন্ট অব সেলস (পিওএস) এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) থেকে সহজে টাকা তুলতে পারবেন।

অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল হামিদ বলেন, বর্তমান সরকারের এই ঐতিহাসিক ও যুগান্তকারী উদ্যোগ প্রান্তিক নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে এবং তাঁদের সামাজিক মর্যাদা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মিলনপুর, গোপালপুর ও দুর্গাপুর ইউনিয়নের তথ্য সংগ্রহের কাজ শতভাগ স্বচ্ছ ও নির্ভুল করতে এবং সঠিক তথ্য দিয়ে তথ্য সংগ্রহকারীদের সহযোগিতা করতে তিনি স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের প্রতি বিশেষ আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের সুবিধার্থে সুপারভাইজারদের মাঝে ট্যাব ও পরিচয়পত্র বিতরণ করা হয়।

মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. পারভেজ বলেন, সরকার একটি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। এতে দেশের প্রান্তিক পর্যায়ের নিম্ন আয়ের মানুষের অনেক উপকার হবে। সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, তাতে দেশের সব জনগণকে এর আওতায় আনা হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১২ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

মিঠাপুকুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির শুভ উদ্বোধন

বিস্তারিত কমেন্টে