শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৮:০২:৪৬

‘সাকিব ভালো খেলোয়াড় হলেও নষ্ট ও পচে যাওয়া মানুষ’: তথ্য উপদেষ্টা

অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ১২:৫১
শেয়ার: mail
‘সাকিব ভালো খেলোয়াড় হলেও নষ্ট ও পচে যাওয়া মানুষ’: তথ্য উপদেষ্টা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

সাবেক অলরাউন্ডার ও সংসদ সদস্য সাকিব আল হাসান ভালো খেলোয়াড় হতে পারেন, কিন্তু ব্যক্তিগত ও রাজনৈতিকভাবে তিনি একজন নষ্ট ও পচে যাওয়া মানুষ—এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সরকারের বিভিন্ন কার্যক্রম ও সমসাময়িক বিষয়ে আলোচনার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা বলেন।

সাকিব আল হাসান বাংলাদেশে ফিরলে তাঁর নিরাপত্তাজনিত কোনো শঙ্কা তৈরি হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডা. জাহেদ উর রহমান পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, “সাকিব আল হাসান যদি দেশে আসেন, আপনার কি মনে হয় তিনি নিরাপত্তাহীনতায় থাকবেন? কোনোভাবেই না।”

সাকিবের সাম্প্রতিক বক্তব্য ও রাজনৈতিক অবস্থান নিয়ে কড়া সমালোচনা করে উপদেষ্টা বলেন, “তিনি ভালো খেলোয়াড় হতে পারেন, কিন্তু তিনি একজন নষ্ট ও পচে যাওয়া মানুষ। যে মানুষ স্বৈরাচারী শাসনের সঙ্গে যুক্ত হন এবং এখনো তাদের পক্ষ অবলম্বন করে কথা বলেন—তার চরিত্র পরিষ্কার। তাঁর এসব বক্তব্য মূলত বর্তমান সরকারের বিরুদ্ধে রাজনৈতিক অপপ্রচার।”

সাকিব দেশে ফিরে আইনি প্রক্রিয়ার সম্মুখীন হবেন উল্লেখ করে তিনি জানান, “তিনি যদি বাংলাদেশে আসেন, তবে অভিযোগ ও মামলার বিচারিক মুখোমুখি হওয়ার জন্যই আসবেন। এয়ারপোর্টে নামলে মব জাস্টিস হবে না; তিনি পূর্ণ আইনি ও প্রশাসনিক নিরাপত্তার মাধ্যমেই আইনের মুখোমুখি হবেন।”

একই প্রসঙ্গে শেখ হাসিনার কথা উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, “সাকিব হোন বা শেখ হাসিনা—অভিযুক্ত যে-ই হোন না কেন, এই দেশে আইন ও সংবিধানে নাগরিক হিসেবে বিচারিক প্রক্রিয়ায় সুরক্ষা ও আত্মপক্ষ সমর্থনের যা যা অধিকার প্রাপ্য, তা সবাই পাবেন। আমরা নতুন করে কোনো মাফিয়া রেজিম বা ফ্যাসিস্ট আমল দেখতে চাই না।”

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

‘সাকিব ভালো খেলোয়াড় হলেও নষ্ট ও পচে যাওয়া মানুষ’: তথ্য উপদেষ্টা

বিস্তারিত কমেন্টে