শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ | ৫ ভাদ্র, ১৪৩৩ | ৭ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১:২০:৩৪

বেনাপোলে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ যুবক গ্রেফতার

মো. মনির হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১:২২
শেয়ার: mail
বেনাপোলে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ যুবক গ্রেফতার

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড গুলিসহ মফিজুর রহমান (২৯) নামে এক অস্ত্রধারীকে গ্রেফতার করা হয়েছে

রোববার (৯ আগস্ট) রাত ৮টা ২০ মিনিটে বেনাপোল পোর্ট থানাধীন দিঘীরপাড় এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়

গ্রেফতারকৃত মফিজুর রহমান বেনাপোল পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাগজপুকুর দক্ষিণপাড়া এলাকার আলমগীর হোসেনের ছেলে

পুলিশ সূত্রে জানা যায়, যশোর জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এবং বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেনের দিকনির্দেশনায় এসআই সুজাতউদ্দৌলাহর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এ অভিযান চালায়

গোপন সংবাদের ভিত্তিতে দিঘীরপাড় গ্রামস্থ মেসার্স শাহ জালাল ফিলিং স্টেশনের পাশে জনৈক ব্যক্তির হার্ডওয়্যারের দোকানের সামনে অবস্থান নেয় পুলিশ। সেখানে সন্দেহভাজন হিসেবে মফিজুর রহমানকে আটক করে তল্লাশি চালানো হলে তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়

বেনাপোল পোর্ট থানার কর্মকর্তা জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরসহ আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি আরও জানান, মফিজুরের বিরুদ্ধে এর আগেও ৩টি মাদক ও ১টি সিআরসহ মোট ৪টি মামলা রয়েছে

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১০ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

বেনাপোলে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ যুবক গ্রেফতার

বিস্তারিত কমেন্টে