শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১:৪৫:৫৯

গুরুদাসপুরে সাবেক প্রতিমন্ত্রী আব্দুল কুদ্দুসের বাড়িতে হামলা ও ভাঙচুর

মিজানুর রহমান, নাটোর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১২:২৪
শেয়ার: mail
গুরুদাসপুরে সাবেক প্রতিমন্ত্রী আব্দুল কুদ্দুসের বাড়িতে হামলা ও ভাঙচুর

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

নাটোরে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের প্রয়াত সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুসের বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলার সময় দুর্বৃত্তরা বাড়ির মূল ফটকের কাচের জানালা, সিসিটিভি ক্যামেরা ও বৈদ্যুতিক বাতি ভাঙচুর করে

রোববার (৯ আগস্ট) দুপুর ২টার দিকে গুরুদাসপুর পৌরসভার কাচারীপাড়া মহল্লায় এ হামলার ঘটনা ঘটে

সংগৃহীত সিসিটিভি ফুটেজে দেখা যায়, ২৫ থেকে ৩০টি মোটরসাইকেলে একদল দুর্বৃত্ত এসে হঠাৎ করেই বাড়ির সামনে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। একপর্যায়ে তারা জোরপূর্বক বাড়ির ভেতরেও ইটপাটকেল ছুড়ে মারলে ভবনের বেশ কয়েকটি কাচের জানালা ক্ষতিগ্রস্ত হয়

স্থানীয় সূত্রে জানা যায়, এর আগের দিন শনিবার রাতে গুরুদাসপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম সবুজ ফকিরের বাড়িতেও হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। তিনি বর্তমানে একটি নাশকতার মামলায় কারাগারে রয়েছেন। তাঁর স্বজনদের অভিযোগ, দুর্বৃত্তরা বসতঘর থেকে প্রায় ৭ ভরি স্বর্ণালংকার ও নগদ দেড় লাখ টাকা লুট করে নিয়ে গেছে

ঘটনার সত্যতা স্বীকার করে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. রিয়াজ হাসান জানান, একটি মিছিল যাওয়ার সময় হামলার চেষ্টার মতো অপ্রীতিকর ঘটনা ঘটেছে বলে তারা জানতে পেরেছেন। তবে এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ জমা হয়নি; লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১০ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

গুরুদাসপুরে সাবেক প্রতিমন্ত্রী আব্দুল কুদ্দুসের বাড়িতে হামলা ও ভাঙচুর

বিস্তারিত কমেন্টে