বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ | ২২ আশ্বিন, ১৪৩৩ | ২৫ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১:২৭:২১
শিরোনাম
● ঝিনাইদহে তরুণীর লাশ নিয়ে মানববন্ধন, মামলা না নেওয়ার অভিযোগ ● বরগুনায় প্রাইভেটকার-ইজিবাইক সংঘর্ষে নিহত ১, আহত ৫ ● অর্থ মন্ত্রণালয়ের অধীনে কর অঞ্চল-রংপুরে ৩৬ জনের নিয়োগ ● ব্র্যাক ইউনিভার্সিটিতে এইচআর ডিপার্টমেন্টে নিয়োগ ● ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেওয়া হবে না—যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি ● জাতীয় দল ছাড়ার কারণ জানালেন রোনালদো ● মামদানি মেয়র হওয়ার বছরেই বিশ্বের এক নম্বর শহর নিউইয়র্ক ● স্বর্ণের দামে বড় পতন ● বিচ্ছেদের আগে প্রীতম-শেহতাজের সম্পর্কে কী ঘটেছিল ● কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে জাতিসংঘে বাংলাদেশের প্রস্তাব গৃহীত ● ঝিনাইদহে তরুণীর লাশ নিয়ে মানববন্ধন, মামলা না নেওয়ার অভিযোগ ● বরগুনায় প্রাইভেটকার-ইজিবাইক সংঘর্ষে নিহত ১, আহত ৫ ● অর্থ মন্ত্রণালয়ের অধীনে কর অঞ্চল-রংপুরে ৩৬ জনের নিয়োগ ● ব্র্যাক ইউনিভার্সিটিতে এইচআর ডিপার্টমেন্টে নিয়োগ ● ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেওয়া হবে না—যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি ● জাতীয় দল ছাড়ার কারণ জানালেন রোনালদো ● মামদানি মেয়র হওয়ার বছরেই বিশ্বের এক নম্বর শহর নিউইয়র্ক ● স্বর্ণের দামে বড় পতন ● বিচ্ছেদের আগে প্রীতম-শেহতাজের সম্পর্কে কী ঘটেছিল ● কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে জাতিসংঘে বাংলাদেশের প্রস্তাব গৃহীত

যশোরে ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় স্বামী-স্ত্রীর মৃত্যু

মো. মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি
মো. মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৯ আগস্ট, ২০২৬, ৬:২৪
শেয়ার: mail
যশোরে ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় স্বামী-স্ত্রীর মৃত্যু

যশোর ক্যান্টনমেন্টের মেইন গেটের সামনে ইজিবাইক ও মোটরসাইকেলের ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত স্বামী-স্ত্রীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্ত্রী সাবিরা খাতুনের মৃত্যুর পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে স্বামী রশিদেরও মৃত্যু হয়।

নিহত দম্পতি যশোরের চৌগাছা উপজেলার মডেলপাড়া গ্রামের ইসমাইলের ছেলে রশিদ ও তাঁর স্ত্রী সাবিরা খাতুন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নবনির্মিত বসতবাড়ির বিভিন্ন জিনিসপত্র কেনাকাটা শেষে মোটরসাইকেলযোগে যশোর শহর থেকে চৌগাছার নিজ বাড়িতে ফিরছিলেন এই দম্পতি। রোববার বেলা ২টার দিকে যশোর ক্যান্টনমেন্টের মেইন গেটের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ইজিবাইকের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে রশিদ ও সাবিরা খাতুন সড়কের ওপর গুরুতর রক্তাক্ত আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা দ্রুত উদ্ধার করে তাঁদের যশোর সদর হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সাবিরা খাতুনের মৃত্যু হয়। অপরদিকে আশঙ্কাজনক অবস্থায় স্বামী রশিদকে জরুরি চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তরের পথেই তাঁর করুণ মৃত্যু ঘটে। এ ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৯ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

যশোরে ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় স্বামী-স্ত্রীর মৃত্যু

বিস্তারিত কমেন্টে