মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ৩:০৩:১১
শিরোনাম
● শার্শায় গাছে ধাক্কা খেয়ে কাভার্ড ভ্যানের হেলপার নিহত ● কুবিতে ছয় শিক্ষকের পদ শূন্য ঘোষণা ● নয়াপল্টনে এসি বিস্ফোরণে যুবকের মৃত্যু ● হানিয়া আমিরের হাতে আরবি ট্যাটুর অর্থ কী? ভক্তদের মাঝে কৌতূহল ● বিশেষ এই মুহূর্তগুলো খুব মিস করব: মেসি ● নাটোরের নলডাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপন ● নাটোরে কালো জাদুর অভিযোগে তিন নারীকে জুতার মালা পরিয়ে গ্রাম প্রদক্ষিণ ● পাবনায় নিখোঁজ ব্যবসায়ীর পোড়া লাশ মিলল হলুদের ক্ষেতে ● পাবিপ্রবিতে ৬ শতাধিক নবীনকে ছাত্রদলের বরণ ● কসবায় কৃষি জমির উর্বরতা বাড়াতে ভার্মিকম্পোস্ট প্রকল্প ● শার্শায় গাছে ধাক্কা খেয়ে কাভার্ড ভ্যানের হেলপার নিহত ● কুবিতে ছয় শিক্ষকের পদ শূন্য ঘোষণা ● নয়াপল্টনে এসি বিস্ফোরণে যুবকের মৃত্যু ● হানিয়া আমিরের হাতে আরবি ট্যাটুর অর্থ কী? ভক্তদের মাঝে কৌতূহল ● বিশেষ এই মুহূর্তগুলো খুব মিস করব: মেসি ● নাটোরের নলডাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপন ● নাটোরে কালো জাদুর অভিযোগে তিন নারীকে জুতার মালা পরিয়ে গ্রাম প্রদক্ষিণ ● পাবনায় নিখোঁজ ব্যবসায়ীর পোড়া লাশ মিলল হলুদের ক্ষেতে ● পাবিপ্রবিতে ৬ শতাধিক নবীনকে ছাত্রদলের বরণ ● কসবায় কৃষি জমির উর্বরতা বাড়াতে ভার্মিকম্পোস্ট প্রকল্প

পরিবেশ ও দেশকে বাঁচাতে বেশি করে গাছ লাগানোর আহ্বান মাসুদ সাঈদীর

এম এ নকিব নাছরুল্লাহ্, পিরোজপুর প্রতিনিধি
এম এ নকিব নাছরুল্লাহ্, পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১১:০৬
শেয়ার: mail
পরিবেশ ও দেশকে বাঁচাতে বেশি করে গাছ লাগানোর আহ্বান মাসুদ সাঈদীর

অপরিকল্পিত নগরায়নের নামে অবাধে বৃক্ষনিধনের ফলে দেশের প্রাকৃতিক আবহাওয়া বিপর্যয় মুখে পড়ছে। জলবায়ু পরিবর্তন ও অতিরিক্ত দাবদাহের হাত থেকে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং দেশকে বাঁচাতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের তাগিদ দিয়েছেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী।

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬। শুক্রবার (৭ আগস্ট) পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে এক সুবিশাল শোভাযাত্রা বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ শেষে মেলা প্রাঙ্গণে এসে সমাপ্ত হয়।

পিরোজপুর জেলা প্রশাসক আবু সাঈদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা জেসমিন জুঁই, পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী এবং বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা শাহীন কবির।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক এবং জেলা চেম্বার অব কমার্সের সভাপতি ওয়াহিদুজ্জামান লাভলুসহ স্থানীয় প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।

আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিরা মেলা প্রাঙ্গণে ফলজ ও বনজ চারা রোপণ করেন এবং মেলায় অংশ নেওয়া ২০টি স্টলের চারা প্রদর্শনী ঘুরে দেখেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ৮ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

পরিবেশ ও দেশকে বাঁচাতে বেশি করে গাছ লাগানোর আহ্বান মাসুদ সাঈদীর

বিস্তারিত কমেন্টে