মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ | ২৭ আশ্বিন, ১৪৩৩ | ১ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৯:৫৩:৫৬
শিরোনাম
● এনসিপির কেন্দ্রীয় কমিটিতে বড় পরিবর্তন ● বাগাতিপাড়ায় তিন দিনের পুষ্টি প্রশিক্ষণ শুরু ● প্রবাসী তরুণীর সঙ্গে প্রতারণার অভিযোগ, শেরপুরে সংবাদ সম্মেলন ● অ্যাপেক্স ফুটওয়্যারে চাকরি, আবেদন শেষ ১১ নভেম্বর ● ১৩ দিন ধরে হাসপাতালে অভিনেত্রী কল্পনা ● সচিব পদমর্যাদা পেলেন তিন নারী কূটনীতিক ● আলিমে ভর্তির সময় বেঁধে দিল মাদ্রাসা বোর্ড ● দুর্গাপূজায় জাবিতে টানা ১০ দিনের ছুটি ● বঙ্গোপসাগরে নতুন লঘুচাপের আভাস, ৪ বিভাগে বৃষ্টির শঙ্কা ● ৩১ দেশের পাইলট-ক্রুর ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞা, বিপাকে এয়ার ফ্রান্স ● এনসিপির কেন্দ্রীয় কমিটিতে বড় পরিবর্তন ● বাগাতিপাড়ায় তিন দিনের পুষ্টি প্রশিক্ষণ শুরু ● প্রবাসী তরুণীর সঙ্গে প্রতারণার অভিযোগ, শেরপুরে সংবাদ সম্মেলন ● অ্যাপেক্স ফুটওয়্যারে চাকরি, আবেদন শেষ ১১ নভেম্বর ● ১৩ দিন ধরে হাসপাতালে অভিনেত্রী কল্পনা ● সচিব পদমর্যাদা পেলেন তিন নারী কূটনীতিক ● আলিমে ভর্তির সময় বেঁধে দিল মাদ্রাসা বোর্ড ● দুর্গাপূজায় জাবিতে টানা ১০ দিনের ছুটি ● বঙ্গোপসাগরে নতুন লঘুচাপের আভাস, ৪ বিভাগে বৃষ্টির শঙ্কা ● ৩১ দেশের পাইলট-ক্রুর ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞা, বিপাকে এয়ার ফ্রান্স

বিরামপুর থেকে গ্রেফতার পঞ্চগড়ের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আল তারিক

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৫:৫৬
শেয়ার: mail
বিরামপুর থেকে গ্রেফতার পঞ্চগড়ের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আল তারিক

পঞ্চগড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-সংক্রান্ত মামলাসহ নাশকতা ও সন্ত্রাসবিরোধী একাধিক মামলার এজাহারভুক্ত ও পরোয়ানাভুক্ত পলাতক আসামি কাজী আল তারিক (৪২)-কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

কাজী আল তারিক পঞ্চগড় সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি। তিনি সদর উপজেলার রামের ডাঙ্গা এলাকার শহিদুল হকের ছেলে।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় ডিবি পুলিশ জানতে পারে, কাজী আল তারিক ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থেকে বাসে করে দিনাজপুরের বিরামপুর হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন।

এ তথ্যের ভিত্তিতে পঞ্চগড় জেলা পুলিশ সুপারের সার্বিক নির্দেশনায় ডিবি পুলিশের একটি দল দিনাজপুরের বিরামপুর থানা ও হাইওয়ে পুলিশের সহযোগিতায় বিরামপুর বাস টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানের একপর্যায়ে বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ঢাকাগামী ‘আহাদ পরিবহন’ বাসে তল্লাশি চালিয়ে কাজী আল তারিককে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

বিরামপুর থেকে গ্রেফতার পঞ্চগড়ের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আল তারিক

বিস্তারিত কমেন্টে