সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ | ১২ আশ্বিন, ১৪৩৩ | ১৫ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ১২:৪৬:২৪
শিরোনাম
● ইবির নতুন ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মামুন আল রশীদ ● মণিরামপুরে ভূমি সেবায় ফিরেছে আস্থা,মোবাইল কোর্টেও সক্রিয় মাহির দায়ান আমিন ● চিতলমারীতে ৪০ বছরের পথ বন্ধ, নারীকে মারধরের অভিযোগ ● ব্রাহ্মণবাড়িয়ায় টেঁটাযুদ্ধে নিহত ১, গুলিবিদ্ধ ৬ ● ‘২ কোটি টাকা দিলে সই করব’, ভাইরাল পিডিবি প্রকৌশলীর ভিডিও ● ছাত্র আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচের পদত্যাগ ● কক্সবাজারের নতুন টার্মিনালে পরীক্ষামূলক ফ্লাইট শুরু ● ভোলায় সালিশের পর সংঘর্ষ, সুপ্রিম কোর্টের আইনজীবীসহ আহত ৭ ● কুবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১২ ● আড়াইবাড়ী ইসলামীয়া সাঈদীয়া কামিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ● ইবির নতুন ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মামুন আল রশীদ ● মণিরামপুরে ভূমি সেবায় ফিরেছে আস্থা,মোবাইল কোর্টেও সক্রিয় মাহির দায়ান আমিন ● চিতলমারীতে ৪০ বছরের পথ বন্ধ, নারীকে মারধরের অভিযোগ ● ব্রাহ্মণবাড়িয়ায় টেঁটাযুদ্ধে নিহত ১, গুলিবিদ্ধ ৬ ● ‘২ কোটি টাকা দিলে সই করব’, ভাইরাল পিডিবি প্রকৌশলীর ভিডিও ● ছাত্র আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচের পদত্যাগ ● কক্সবাজারের নতুন টার্মিনালে পরীক্ষামূলক ফ্লাইট শুরু ● ভোলায় সালিশের পর সংঘর্ষ, সুপ্রিম কোর্টের আইনজীবীসহ আহত ৭ ● কুবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১২ ● আড়াইবাড়ী ইসলামীয়া সাঈদীয়া কামিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

দেশের বিভিন্ন অঞ্চলে আজও বৃষ্টি, কোথাও কোথাও হতে পারে অতিভারি বর্ষণ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ১২:২৯
শেয়ার: mail
দেশের বিভিন্ন অঞ্চলে আজও বৃষ্টি, কোথাও কোথাও হতে পারে অতিভারি বর্ষণ

অনলাইন ডেস্ক। ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন অঞ্চলে আজও বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের একটি বর্ধিতাংশ ভারতের রাজস্থান থেকে বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর আরেকটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। বর্তমানে বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বৃষ্টিপাতের অনুকূল পরিবেশ বিরাজ করছে।

পূর্বাভাস অনুযায়ী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ ছাড়া রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক স্থানেও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেশের কয়েকটি এলাকায় মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

তাপমাত্রা প্রসঙ্গে পূর্বাভাসে বলা হয়েছে, আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে আগামীকাল থেকে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়া অধিদপ্তর নাগরিকদের বজ্রপাত ও ভারি বৃষ্টির সময় প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

দেশের বিভিন্ন অঞ্চলে আজও বৃষ্টি, কোথাও কোথাও হতে পারে অতিভারি বর্ষণ

বিস্তারিত কমেন্টে