সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ | ১২ আশ্বিন, ১৪৩৩ | ১৫ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ২:৫৪:১৯
শিরোনাম
● সীমান্তে কড়াকড়ি, ‘উন্মুক্ত কারাগারে’ ভারতীয় গ্রামবাসী ● জীবননগর সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার, পালাল চোরাকারবারি ● নোবিপ্রবি বাসচালককে মারধর, গ্রেপ্তার ২ ● ইবির নতুন ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মামুন আল রশীদ ● মণিরামপুরে ভূমি সেবায় ফিরেছে আস্থা,মোবাইল কোর্টেও সক্রিয় মাহির দায়ান আমিন ● চিতলমারীতে ৪০ বছরের পথ বন্ধ, নারীকে মারধরের অভিযোগ ● ব্রাহ্মণবাড়িয়ায় টেঁটাযুদ্ধে নিহত ১, গুলিবিদ্ধ ৬ ● ‘২ কোটি টাকা দিলে সই করব’, ভাইরাল পিডিবি প্রকৌশলীর ভিডিও ● ছাত্র আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচের পদত্যাগ ● কক্সবাজারের নতুন টার্মিনালে পরীক্ষামূলক ফ্লাইট শুরু ● সীমান্তে কড়াকড়ি, ‘উন্মুক্ত কারাগারে’ ভারতীয় গ্রামবাসী ● জীবননগর সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার, পালাল চোরাকারবারি ● নোবিপ্রবি বাসচালককে মারধর, গ্রেপ্তার ২ ● ইবির নতুন ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মামুন আল রশীদ ● মণিরামপুরে ভূমি সেবায় ফিরেছে আস্থা,মোবাইল কোর্টেও সক্রিয় মাহির দায়ান আমিন ● চিতলমারীতে ৪০ বছরের পথ বন্ধ, নারীকে মারধরের অভিযোগ ● ব্রাহ্মণবাড়িয়ায় টেঁটাযুদ্ধে নিহত ১, গুলিবিদ্ধ ৬ ● ‘২ কোটি টাকা দিলে সই করব’, ভাইরাল পিডিবি প্রকৌশলীর ভিডিও ● ছাত্র আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচের পদত্যাগ ● কক্সবাজারের নতুন টার্মিনালে পরীক্ষামূলক ফ্লাইট শুরু

একদিনের ব্যবধানে কমল সোনার দাম, ভরিতে কমেছে ৩ হাজার ২৬৬ টাকা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ১২:২৩
শেয়ার: mail
একদিনের ব্যবধানে কমল সোনার দাম, ভরিতে কমেছে ৩ হাজার ২৬৬ টাকা

অনলাইন ডেস্ক। ছবি: সংগৃহীত

দাম বাড়ানোর মাত্র একদিনের মাথায় দেশের বাজারে আবারও সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে, যা ভ্যাটসহ প্রযোজ্য।

শুক্রবার (৭ আগস্ট) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস। সংস্থাটি জানিয়েছে, নতুন মূল্য সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুসের ভাষ্য, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ (পিওর গোল্ড)-এর দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন দামে প্রতি ভরি সোনার মূল্য

  • ২২ ক্যারেট: ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা
  • ২১ ক্যারেট: ২ লাখ ১৯ হাজার ৩৪২ টাকা
  • ১৮ ক্যারেট: ১ লাখ ৮৮ হাজার ৩৭৪ টাকা
  • সনাতন পদ্ধতি: ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা

এর আগে বৃহস্পতিবার (৬ আগস্ট) বাজুস সোনার দাম বাড়িয়েছিল। সেদিন প্রতি ভরিতে ৯ হাজার ৮৫৬ টাকা বৃদ্ধি করে ২২ ক্যারেট সোনার দাম ২ লাখ ২৯ হাজার ৯৩০ টাকা থেকে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করা হয়েছিল।

একই সময়ে ২১ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ৯৯ বার সোনার দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৪৮ দফা দাম বেড়েছে, ৫০ দফা কমেছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।

বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নতুন এই দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের নকশা অনুযায়ী মজুরি পৃথকভাবে প্রযোজ্য হবে। যেহেতু স্বর্ণ ও রৌপ্য অলঙ্কারের বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকে, তাই গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। এছাড়া অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে বাজুসের বিদ্যমান নীতিমালাই বহাল থাকবে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

একদিনের ব্যবধানে কমল সোনার দাম, ভরিতে কমেছে ৩ হাজার ২৬৬ টাকা

বিস্তারিত কমেন্টে