শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ | ৯ আশ্বিন, ১৪৩৩ | ১২ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৭:৩৪:৫০
শিরোনাম
● পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে কদমতলায় দিনব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান ● আর্থিক সংকটে ওয়েস্ট ইন্ডিজ, ক্রিকেটারদের বেতন কমছে ২৫ শতাংশ ● ‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্ট সিরিজ নিয়ে ফিরছেন ম্যাকলমোর ● মেসির বিদায়ী ম্যাচের টিকিটে হাহাকার, দুই ঘণ্টাতেই শেষ ৮৫ হাজার ● বিশ্বকাপের আগে হার্দিক-বুমরাহকে পর্যাপ্ত ম্যাচ খেলাতে চান গম্ভীর ● নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, আটক সুসান সারান্ডন-হান্নাহ আইনবাইন্ডার ● ইয়ানবু বন্দর রক্ষায় সৌদিতে সামরিক সহায়তা পাঠাবে ফ্রান্স ● ত্রিনিদাদ ও টোবাগোর সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় পরামর্শ ব্যবস্থা চালু ● ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৮ ● চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ● পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে কদমতলায় দিনব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান ● আর্থিক সংকটে ওয়েস্ট ইন্ডিজ, ক্রিকেটারদের বেতন কমছে ২৫ শতাংশ ● ‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্ট সিরিজ নিয়ে ফিরছেন ম্যাকলমোর ● মেসির বিদায়ী ম্যাচের টিকিটে হাহাকার, দুই ঘণ্টাতেই শেষ ৮৫ হাজার ● বিশ্বকাপের আগে হার্দিক-বুমরাহকে পর্যাপ্ত ম্যাচ খেলাতে চান গম্ভীর ● নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, আটক সুসান সারান্ডন-হান্নাহ আইনবাইন্ডার ● ইয়ানবু বন্দর রক্ষায় সৌদিতে সামরিক সহায়তা পাঠাবে ফ্রান্স ● ত্রিনিদাদ ও টোবাগোর সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় পরামর্শ ব্যবস্থা চালু ● ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৮ ● চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

ইয়াবা ও ভারতীয় মদসহ দুই যুবক গ্রেপ্তার

মো. নাজমুল হাসান, দেওয়ানগঞ্জ প্রতিনিধি
মো. নাজমুল হাসান, দেওয়ানগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ১২:০৩
শেয়ার: mail
ইয়াবা ও ভারতীয় মদসহ দুই যুবক গ্রেপ্তার

মো. নাজমুল হাসান, দেওয়ানগঞ্জ প্রতিনিধি। ছবি: সংগৃহীত

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের আওতাধীন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় মদ ও ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ আগস্ট) পরিচালিত এ অভিযানে মোলভীরচর গ্রামের নূর হোসেনের ছেলে মোস্তাফিজুর রহমান লাবীব (২১) এবং দেলোয়ার হোসেনের ছেলে আলামিন (১৯) গ্রেপ্তার হন। এ সময় তাঁদের কাছ থেকে একটি বোতল ভারতীয় মদ এবং ৯টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আল আমিনের নেতৃত্বে সহকারী উপপরিদর্শক (এএসআই) বিপ্লব, জহির রায়হান, রহমত আলী এবং সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি দল নিয়মিত অভিযান পরিচালনা করছিল। অভিযান চলাকালে দুই যুবকের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের তল্লাশি করে মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

এ বিষয়ে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে দেওয়ানগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

ইয়াবা ও ভারতীয় মদসহ দুই যুবক গ্রেপ্তার

বিস্তারিত কমেন্টে