মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৩:১৫:২৫
শিরোনাম
অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার

পঞ্চগড়ে ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৫:৫০
শেয়ার: mail
পঞ্চগড়ে ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

গ্যাস সংকট, অসহনীয় লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভুতুড়ে বিদ্যুৎ বিল এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে ১১ দলীয় ঐক্যজোট।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড় থেকে ১১ দলীয় ঐক্যজোটের ব্যানারে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের তারবিয়াত ও মানবসম্পদ সম্পাদক শাহিদ আল ইসলাম, পঞ্চগড় জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক শিশির আসাদ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল বাসান বসুনিয়া এবং জাগপার সাংগঠনিক সম্পাদক কামাল হোসেনসহ জোটের অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, বর্তমানে দেশে গ্যাস সংকট, দীর্ঘস্থায়ী লোডশেডিং, বিদ্যুতের ঘন ঘন মূল্যবৃদ্ধি ও ভুতুড়ে বিল এবং নিত্যপণ্যের লাগামহীন দামের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে। অবিলম্বে এসব জনদুর্ভোগ নিরসনে সরকারকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের তীব্র দাবি জানান তারা।

সংক্ষিপ্ত সমাবেশ শেষে ১১ দলীয় ঐক্যজোটের নেতারা পঞ্চগড় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর তাদের দাবিসংবলিত একটি স্মারকলিপি পেশ করেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

পঞ্চগড়ে ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

বিস্তারিত কমেন্টে