মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | ভোর ৫:২৮:০৪
শিরোনাম
অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে পিরোজপুরে ১১ দলীয় জোটের গণমিছিল

পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৫:৩৪
শেয়ার: mail
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে পিরোজপুরে ১১ দলীয় জোটের গণমিছিল

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নসহ গণঅভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা পূরণের দাবিতে পিরোজপুরে গণমিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ১১ দলীয় জোট।

মঙ্গলবার (৫ আগস্ট) কেন্দ্র ঘোষিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুর জেলা জামায়াত কার্যালয়ের সামনে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে স্থানীয় সাধনা ব্রিজে গিয়ে সমাপ্ত হয়।

জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা আব্দুর রবের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের শীর্ষ নেতারা। বক্তারা দাবি করেন, “বর্তমান সরকার জুলাই সনদ বাস্তবায়নের একাধিক আশ্বাস দিলেও তা কার্যকর করতে নানা বাহানা ও কালক্ষেপণ করছে। সরকারের সাম্প্রতিক বিভিন্ন কর্মকাণ্ডে স্বৈরাচারী শাসনের প্রতিচ্ছবি ফুটে উঠছে।”

একই সাথে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাংলাদেশ ছাত্রদলের সাম্প্রতিক কর্মকাণ্ডের প্রতি গভীর ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমানের জরুরি হস্তক্ষেপ কামনা করেন জোট নেতারা।

নেতৃবৃন্দ কঠোর হুশিয়ারি দিয়ে বলেন, “দ্রুততম সময়ের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন না করে জনগণের ওপর কোনো অন্যায্য সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হলে আপামর জনতাকে সঙ্গে নিয়ে আবারও রাজপথে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।”

সমাবেশে বক্তব্য দেন এনসিপির জেলা আহ্বায়ক হুমায়ূন কবির, জেলা জামায়াতের সেক্রেটারি জহিরুল হক, এনসিপির জেলা সদস্য সচিব মাইনুল আহসান মুন্না, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা সিদ্দিকুল ইসলাম ও মাওলানা আব্দুর রাজ্জাক সেখ, সদর উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা নুরুল ইসলাম এবং ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি ইমরান খান।

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত এ কর্মসূচিতে ১১ দলীয় জোট ও অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত থেকে দাবি আদায়ে সরব স্লোগান দেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ৫ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে পিরোজপুরে ১১ দলীয় জোটের গণমিছিল

বিস্তারিত কমেন্টে