বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ৭ আশ্বিন, ১৪৩৩ | ১০ রবিউস সানী, ১৪৪৮ | ভোর ৫:৫৪:৩৮
শিরোনাম
জাতীয় দল থেকে বিদায়ের আগে মেসির বিশেষ জার্সি উশুতে বাংলাদেশের পদক নিশ্চিত করলেন জিন্নাত ছয় দিনের রিমান্ডে সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা ৩৫০ কিমি গতির নিজস্ব বুলেট ট্রেন বানাচ্ছে ভারত দিনাজপুরে শিশু হত্যা, মায়ের প্রেমিকসহ আটক ৩ কুষ্টিয়ায় মাছ চাষের খালে মিলল অজ্ঞাত নারীর লাশ আন্তর্জাতিক বাজারেও জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে দেশের ১৩ অঞ্চলে বইতে পারে ঝোড়ো হাওয়া মাটি খুঁড়তেই মিলল ৯ কেজির বিরল সোনার পিণ্ড হামলার পর ফের চালু সৌদির ইস্ট-ওয়েস্ট পাইপলাইন, রপ্তানি শুরু আজ জাতীয় দল থেকে বিদায়ের আগে মেসির বিশেষ জার্সি উশুতে বাংলাদেশের পদক নিশ্চিত করলেন জিন্নাত ছয় দিনের রিমান্ডে সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা ৩৫০ কিমি গতির নিজস্ব বুলেট ট্রেন বানাচ্ছে ভারত দিনাজপুরে শিশু হত্যা, মায়ের প্রেমিকসহ আটক ৩ কুষ্টিয়ায় মাছ চাষের খালে মিলল অজ্ঞাত নারীর লাশ আন্তর্জাতিক বাজারেও জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে দেশের ১৩ অঞ্চলে বইতে পারে ঝোড়ো হাওয়া মাটি খুঁড়তেই মিলল ৯ কেজির বিরল সোনার পিণ্ড হামলার পর ফের চালু সৌদির ইস্ট-ওয়েস্ট পাইপলাইন, রপ্তানি শুরু আজ

পিবিপ্রবিতে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৫:২৯
শেয়ার: mail
পিবিপ্রবিতে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

শ্রদ্ধা, ভালবাসা আর নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পিবিপ্রবি) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকালে পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন, স্মারক আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভাইস-চ্যান্সেলর) প্রফেসর ড. মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদার বলেন, “অন্যায় ও স্বৈরাচারের বিরুদ্ধে আমজনতার ঐক্যবদ্ধ সংগ্রামই ইতিহাসে নতুন অধ্যায় রচনা করেছে। একটি অনিয়ম, দুর্নীতি ও বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের তীব্র দেশপ্রেম ও উচ্চ নৈতিক মূল্যবোধ নিয়ে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে।”

অনুষ্ঠানে জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ বীর যোদ্ধা মো. ইয়াসিন রাজপথের স্মৃতিচারণ করে আবেগঘন বক্তব্য রাখেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. আকতার হোসেনের সভাপতিত্বে আয়োজিত স্মারক সভায় প্রতিষ্ঠানের বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা ও সাধারণ শিক্ষার্থীরা বক্তব্য দেন। আলোচনা পর্ব শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ৫ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

পিবিপ্রবিতে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

বিস্তারিত কমেন্টে