বুধবার, ৫ আগস্ট, ২০২৬ | ২০ শ্রাবণ, ১৪৩৩ | ২০ সফর, ১৪৪৮ | সন্ধ্যা ৬:১২:৩১

মনিরামপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, যোদ্ধাদের সংবর্ধনা

মামুনুর রশিদ খান, মনিরামপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৩:২৭
শেয়ার: mail
মনিরামপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, যোদ্ধাদের সংবর্ধনা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

যশোরের মনিরামপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে স্মারক আলোচনা সভা, জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকালে মনিরামপুর উপজেলা মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সম্রাট হোসেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন, মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু সাইদ, জুলাই যোদ্ধা এবি আহাদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ফজলুল হক, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মফিজুর রহমান এবং মনিরামপুর প্রেসক্লাবের সভাপতি মজনুর রহমানসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে বলেন, “স্বৈরাচারমুক্ত বাংলাদেশ গঠন, নাগরিক অধিকার নিশ্চিত করা এবং জনগণের মৌলিক প্রত্যাশা বাস্তবায়নে জুলাই গণঅভ্যুত্থান ইতিহাসের পাতায় এক অনন্য মাইলফলক। গণতান্ত্রিক অগ্রযাত্রায় আন্দোলনের প্রতিটি বীর শহীদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।”

আলোচনা পর্ব শেষে আন্দোলনে বিশেষ অবদানের জন্য জুলাই যোদ্ধাদের হাতে সম্মাননা স্মারক ও জাতীয় পতাকা তুলে দেন অতিথিরা। কর্মসূচির শেষ পর্যায়ে গণঅভ্যুত্থানের শহীদদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward