রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ | ১১ আশ্বিন, ১৪৩৩ | ১৪ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৩:৩৫:১৪
শিরোনাম
● জরুরি ভিত্তিতে কৃষি ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া ● ভূমি অপরাধ আইনে ৩ মাসেই বেদখল জমি উদ্ধারে সুফল ● অপটিমাস রোবট উৎপাদনে বড় বাধায় টেসলা ● থাইল্যান্ড-মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান বিচারপতি ● কিবলা ছাড়া অন্য দিকে ফিরে নামাজ আদায় করে ফেললে কী করবেন? ● নামাজের আগে অজুর সঠিক পদ্ধতি ● স্কয়ার টেক্সটাইলসে চাকরি, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ● সাত বছর পর ফিরেই ব্যর্থ বাবর আজম ● প্রাথমিকের শিক্ষক নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: গণশিক্ষা মন্ত্রণালয় ● তানভীরকে ইনজেকশন দেওয়া ও আ.লীগ নেতাদের রাতে ঘোরানোর অভিযোগ ভিত্তিহীন: কারা কর্তৃপক্ষ ● জরুরি ভিত্তিতে কৃষি ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া ● ভূমি অপরাধ আইনে ৩ মাসেই বেদখল জমি উদ্ধারে সুফল ● অপটিমাস রোবট উৎপাদনে বড় বাধায় টেসলা ● থাইল্যান্ড-মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান বিচারপতি ● কিবলা ছাড়া অন্য দিকে ফিরে নামাজ আদায় করে ফেললে কী করবেন? ● নামাজের আগে অজুর সঠিক পদ্ধতি ● স্কয়ার টেক্সটাইলসে চাকরি, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ● সাত বছর পর ফিরেই ব্যর্থ বাবর আজম ● প্রাথমিকের শিক্ষক নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: গণশিক্ষা মন্ত্রণালয় ● তানভীরকে ইনজেকশন দেওয়া ও আ.লীগ নেতাদের রাতে ঘোরানোর অভিযোগ ভিত্তিহীন: কারা কর্তৃপক্ষ

হাজারীবাগের সেই ১৩ বছরের কিশোরী মা পেল সন্তানের দেখভালের অনুমতি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৬:৩৩
শেয়ার: mail
হাজারীবাগের সেই ১৩ বছরের কিশোরী মা পেল সন্তানের দেখভালের অনুমতি

অনলাইন ডেস্ক। ছবি: সংগৃহীত

শর্তসাপেক্ষে সাত মাস বয়সী ছেলেসন্তানকে আপাতত নিজের কাছে রাখার অনুমতি পেয়েছে রাজধানীর হাজারীবাগের সেই ১৩ বছর বয়সী কিশোরী মা। তবে শিশুটির দেখভালের পাশাপাশি ওই কিশোরী মাকে ফেসবুক ও টিকটকসহ সব ধরনের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে ঢাকা জেলা লিগ্যাল এইড।

মঙ্গলবার (৪ আগস্ট) ঢাকা জেলা লিগ্যাল এইড কার্যালয়ে শিশুটির দেখভাল ও অভিভাবকত্ব নিয়ে এক গুরুত্বপূর্ণ শুনানি শেষে এ রায় দেওয়া হয়।

শুনানি শেষে জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মো. সায়েম খান জানান, বিদ্যমান আইন ও শিশুর সর্বাত্মক কল্যাণ বিবেচনায় আপাতত সাত মাস বয়সি সন্তানটি তার মায়ের জিম্মায় থাকবে। একই সঙ্গে উভয় পক্ষকে ভবিষ্যতে আইন ও শৃঙ্খলা মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।

লিগ্যাল এইড সূত্র জানায়, শিশুটির স্থায়ী অভিভাবকত্ব চেয়ে তার বাবা শাকিল মিয়ার দায়ের করা আবেদনটি বর্তমানে পারিবারিক আদালতে বিচারাধীন। ফলে শিশুটির স্থায়ী অভিভাবকত্ব শেষ পর্যন্ত কার কাছে থাকবে, সে বিষয়ে আদালতই চূড়ান্ত রায় দেবেন।

নথিসূত্রে জানা যায়, ২০২৫ সালে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের মাধ্যমে ১৩ বছর বয়সী ওই কিশোরীর সঙ্গে ২২ বছর বয়সী মো. শাকিল মিয়ার পরিচয় হয়। অভিযোগ ওঠে, কিশোরীকে ফুসলিয়ে নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ে করেন শাকিল। পরে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ২০২৬ সালের ১ জানুয়ারি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এক ছেলেসন্তানের জন্ম দেয় মাত্র ১২ বছর ৪ মাস বয়সী ওই কিশোরী।

সন্তান জন্মের কিছুদিন পর শাকিলের পরিবার শিশুটিকে রেখে কিশোরীকে বাড়ি থেকে বের করে দেয় বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে কোলের সন্তানকে ফেরত পেতে গত ২০ মে ঢাকা জেলা লিগ্যাল এইড কার্যালয়ে আইনি সহায়তা চেয়ে আবেদন করে ভুক্তভোগী কিশোরী মা।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

হাজারীবাগের সেই ১৩ বছরের কিশোরী মা পেল সন্তানের দেখভালের অনুমতি

বিস্তারিত কমেন্টে