সোমবার, ৩ আগস্ট, ২০২৬ | ১৮ শ্রাবণ, ১৪৩৩ | ১৮ সফর, ১৪৪৮ | রাত ৯:৩৫:২৬

কানাডিয়ান অভিনেতা স্কট হাইল্যান্ডস আর নেই

অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৬:৪৫
শেয়ার: mail
কানাডিয়ান অভিনেতা স্কট হাইল্যান্ডস আর নেই

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

কানাডার জনপ্রিয় বর্ষীয়ান অভিনেতা স্কট হাইল্যান্ডস (Scott Hylands) মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। দীর্ঘদিন ধরে অ্যাকিউট মায়েলয়েড লিউকেমিয়া (রক্তের ক্যানসার) রোগে ভুগছিলেন তিনি।

গত বুধবার (২৯ জুলাই) তিনি মৃত্যুবরণ করেন। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ছেলে লুক হাইল্যান্ডস।

১৯৮০-এর দশকের জনপ্রিয় ক্রাইম ড্রামা সিরিজ ‘নাইট হিট’-এ (Night Heat) গোয়েন্দা কেভিন “ও.বি.” ও’ব্রায়েন চরিত্রে অভিনয়ের মাধ্যমে ব্যাপক পরিচিতি পান স্কট হাইল্যান্ডস। এছাড়া ‘দ্য এক্স-ফাইলস’, ‘এনওয়াইপিডি ব্লু’ এবং ‘ফার্গো’-এর মতো বিশ্বখ্যাত টেলিভিশন সিরিজেও অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি।

অভিনেতার ছেলে লুক হাইল্যান্ডস ইনস্টাগ্রামে লিখেছেন, “স্বামী, বাবা, অভিনেতা, পরিচালক, লেখক, গল্পকার, বন্ধু এবং জীবনপ্রেমী একজন মানুষ—আমার বাবা স্কট বুধবার রাতে মারা গেছেন, এই খবর জানাতে আমি ভীষণভাবে ভেঙে পড়েছি। আমি ও আমার পরিবার এখনো এই ভয়াবহ শোক সামলে ওঠার চেষ্টা করছি। এই মুহূর্তে আপনাকে নিয়ে বলার মতো যথেষ্ট শব্দ আমার কাছে নেই। আপনি আমার চিরকালের নায়ক এবং আমার সবচেয়ে ভালো বন্ধু।”

অভিনয়জীবনে দীর্ঘ অবদান রাখা এই তারকা ‘নাইট হিট’ সিরিজের জন্য মর্যাদাপূর্ণ জেমিনি অ্যাওয়ার্ডের (Gemini Award) মনোনয়নও পেয়েছিলেন।

স্কট হাইল্যান্ডসের প্রয়াণে কানাডার চলচ্চিত্র ও টেলিভিশন অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, বিনোদন ব্যক্তিত্ব ও ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward