জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট সারা দেশে সাধারণ ছুটি থাকবে। গত বছর থেকে সরকারি ছুটির তালিকায় যুক্ত হয়েছে এই দিনটি। এটি সরকার ঘোষিত ছুটির তালিকাভুক্ত একটি সাধারণ ছুটি।
যাঁরা ছুটি পাবেন:
-
সরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা
-
স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা (প্রযোজ্য ক্ষেত্রে)
-
সরকারি ছুটির আওতাভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান
-
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী দেশের তফসিলি ব্যাংকগুলো
-
সরকারি ছুটির তালিকা অনুসরণকারী অন্যান্য প্রতিষ্ঠান
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি রয়েছে। ৫ আগস্ট বুধবার হওয়ায় পরদিন বৃহস্পতিবার ছুটি নিলে টানা ৪ দিনের ছুটি কাটানোর সুযোগ রয়েছে সরকারি চাকরিজীবীদের।
এদিকে গত বছরও ৫ আগস্ট ছুটি ছিল পোশাক কারখানায়। সে সময় বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, সরকার ঘোষিত সাধারণ ছুটির সঙ্গে সংহতি প্রকাশ এবং ওই দিন শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ বছর পোশাক কারখানাগুলোর ছুটির বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানায়নি বিজিএমইএ।
kalprakash.com/IM