বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ৭ আশ্বিন, ১৪৩৩ | ১০ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৯:২৪:৪০
শিরোনাম
রায়নগর ট্রিপল মার্ডার: বাবুলের ফের দুই দিনের রিমান্ড চুয়াডাঙ্গায় আমগাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুবির নতুন প্রক্টর অধ্যাপক শাহাদাৎ হোসেন কুবির ফয়জুন্নেসা হলের নতুন প্রাধ্যক্ষ কামরুন নাহার জাতীয় দল থেকে বিদায়ের আগে মেসির বিশেষ জার্সি উশুতে বাংলাদেশের পদক নিশ্চিত করলেন জিন্নাত ছয় দিনের রিমান্ডে সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা ৩৫০ কিমি গতির নিজস্ব বুলেট ট্রেন বানাচ্ছে ভারত দিনাজপুরে শিশু হত্যা, মায়ের প্রেমিকসহ আটক ৩ কুষ্টিয়ায় মাছ চাষের খালে মিলল অজ্ঞাত নারীর লাশ রায়নগর ট্রিপল মার্ডার: বাবুলের ফের দুই দিনের রিমান্ড চুয়াডাঙ্গায় আমগাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুবির নতুন প্রক্টর অধ্যাপক শাহাদাৎ হোসেন কুবির ফয়জুন্নেসা হলের নতুন প্রাধ্যক্ষ কামরুন নাহার জাতীয় দল থেকে বিদায়ের আগে মেসির বিশেষ জার্সি উশুতে বাংলাদেশের পদক নিশ্চিত করলেন জিন্নাত ছয় দিনের রিমান্ডে সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা ৩৫০ কিমি গতির নিজস্ব বুলেট ট্রেন বানাচ্ছে ভারত দিনাজপুরে শিশু হত্যা, মায়ের প্রেমিকসহ আটক ৩ কুষ্টিয়ায় মাছ চাষের খালে মিলল অজ্ঞাত নারীর লাশ

মিঠাপুকুরে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত ২৭৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

মিঠাপুকুর প্রতিনিধি
মিঠাপুকুর প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২ আগস্ট, ২০২৬, ৯:২৩
শেয়ার: mail
মিঠাপুকুরে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত ২৭৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

রংপুরের মিঠাপুকুরে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত ২৭৪ শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে রোববার উপজেলা পরিষদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর-৫ (মিঠাপুকুর) আসনের সংসদ সদস্য মো. গোলাম রাব্বানী। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ও ইউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মুহাম্মদ জহুরুল হক, সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর জেলা শাখার সেক্রেটারি মাওলানা এনামুল হক এবং বিএনপির মিঠাপুকুর উপজেলা শাখার সভাপতি মো. গোলাম রাব্বানী।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা, অধ্যবসায় ও নৈতিক মূল্যবোধ দেশের উন্নয়ন ও সমৃদ্ধির ভিত্তি। তাঁরা শিক্ষার্থীদের সুশিক্ষিত ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি অভিভাবকদের সন্তানদের শিক্ষার প্রতি আরও যত্নবান হওয়ার আহ্বান জানান।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এ বছর উপজেলার ৫৩৮টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২ হাজার ২৩৭ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ২৭৪ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করে। তাঁদের মধ্যে ১১৯ জন ট্যালেন্টপুল, ১৩৫ জন সাধারণ গ্রেড এবং ২০ জন ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষার্থী রয়েছে।

প্রতিষ্ঠানভিত্তিক ফলাফলে বেগম রোকেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সর্বোচ্চ ১৯ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। এ ছাড়া মিঠাপুকুর জীবনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১৭ জন, শঠিবাড়ি শিশু নিকেতন থেকে ১২ জন এবং সাতভেন্ডী এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১১ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

মিঠাপুকুরে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত ২৭৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

বিস্তারিত কমেন্টে