বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | বিকাল ৪:০০:৩৫
শিরোনাম
● বিশ্বকাপ ফাইনালে হার নিয়ে অবশেষে বিদায়বেলায় মুখ খুললেন মেসি ● শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন রাণীশংকৈলের কৃষকরা ● ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘অপতৎপরতা’ কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান ● শিক্ষার্থীদের সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানোর আহ্বান ইবি উপাচার্যের ● ১ ডিসেম্বর থেকে পরিবার পরিকল্পনায় বছরব্যাপী ক্যাম্পেইন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ● বিজেপি-সমর্থক পরিবারের হয়েও নেহা এখন আন্দোলনের অন্যতম মুখ ● রউয়া বিলে অক্ষত উদ্ধার হলো অজগর ● হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির দিন ধার্য আজ ● পূজায় কারা পাচ্ছেন ছুটি, কারা পাচ্ছেন না ● এডেন বিমানবন্দরের রানওয়ের কাছে ক্ষেপণাস্ত্র হামলা ● বিশ্বকাপ ফাইনালে হার নিয়ে অবশেষে বিদায়বেলায় মুখ খুললেন মেসি ● শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন রাণীশংকৈলের কৃষকরা ● ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘অপতৎপরতা’ কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান ● শিক্ষার্থীদের সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানোর আহ্বান ইবি উপাচার্যের ● ১ ডিসেম্বর থেকে পরিবার পরিকল্পনায় বছরব্যাপী ক্যাম্পেইন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ● বিজেপি-সমর্থক পরিবারের হয়েও নেহা এখন আন্দোলনের অন্যতম মুখ ● রউয়া বিলে অক্ষত উদ্ধার হলো অজগর ● হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির দিন ধার্য আজ ● পূজায় কারা পাচ্ছেন ছুটি, কারা পাচ্ছেন না ● এডেন বিমানবন্দরের রানওয়ের কাছে ক্ষেপণাস্ত্র হামলা

শুটিং সেটে গুরুতর আহত রাশমিকা, ছিঁড়ে গেছে পেশিতন্তু!

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৬:২৯
শেয়ার: mail
শুটিং সেটে গুরুতর আহত রাশমিকা, ছিঁড়ে গেছে পেশিতন্তু!

বিয়ের পর কাজে নিয়মিত হলেও নতুন বিপাকে পড়লেন ‘পুষ্পা’খ্যাত দক্ষিণ ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। দুটি ভিন্ন সিনেমার শুটিংয়ে টানা অ্যাকশন ও নাচের দৃশ্যে অংশ নিতে গিয়ে নিতম্বে ও কোমরে গুরুতর আঘাত পেয়েছেন তিনি।

চিকিৎসকদের বরাত দিয়ে ‘টাইমস অব ইন্ডিয়া’ জানিয়েছে, তীব্র আঘাতের কারণে রাশমিকার নিতম্ব ও কোমরের মাঝামাঝি অংশের একটি পেশিতন্তু (মাসল টিস্যু) পুরোপুরি ছিঁড়ে গেছে। চিকিৎসকদের মতে, এ ধরনের চোট সাধারণত পেশাদার অ্যাথলেটদের ক্ষেত্রে দেখা যায়। আপাতত তাকে আগামী ছয় সপ্তাহ সম্পূর্ণ বেডরেস্টে (বিশ্রামে) থাকার কঠোর পরামর্শ দেওয়া হয়েছে। পুরোপুরি সুস্থ হওয়ার পর তিনি আবার সেটে ফিরতে পারবেন।

জানা গেছে, ‘রাণাবলী’ ও ‘মাইসা’—এই দুই নতুন অ্যাকশনধর্মী সিনেমার শুটিং করতে গিয়েই দুর্ঘটনার মুখে পড়েন রাশমিকা।

উল্লেখ্য, চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি দীর্ঘদিনের সহশিল্পী বিজয় দেভেরাকোন্ডার সঙ্গে উদয়পুরে রাজকীয় আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন রাশমিকা মান্দানা। বিয়ের পরও বিজয়ের বিপরীতে ‘রাণাবলী’ সিনেমার কাজ চালিয়ে যাচ্ছিলেন তিনি। এর আগে ‘সিকান্দার’ সিনেমার শুটিংয়ের সময়ও পায়ে চোট পেয়েছিলেন জনপ্রিয় এই অভিনেত্রী।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

শুটিং সেটে গুরুতর আহত রাশমিকা, ছিঁড়ে গেছে পেশিতন্তু!

বিস্তারিত কমেন্টে