সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৯:০৫:৩২
শিরোনাম
● নাসিরনগরে ১৩ বছরের শিশু নিখোঁজ, সন্ধান চায় পরিবার ● মণিরামপুরে জামায়াত নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ ● আইল কাটায় বিধবার হাত ভাঙার অভিযোগ সাবেক সেনা সদস্যের বিরুদ্ধে ● চুয়াডাঙ্গায় মাদক মামলায় আমৃত্যু কারাদন্ড ● ১০ টাকার নোট তুলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● নাসিরনগরে ১৩ বছরের শিশু নিখোঁজ, সন্ধান চায় পরিবার ● মণিরামপুরে জামায়াত নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ ● আইল কাটায় বিধবার হাত ভাঙার অভিযোগ সাবেক সেনা সদস্যের বিরুদ্ধে ● চুয়াডাঙ্গায় মাদক মামলায় আমৃত্যু কারাদন্ড ● ১০ টাকার নোট তুলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির

৩৬ জুলাই অন্তর থেকে মুছে ফেলা যাবে না: আলী আছগার এমপি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ১১:৫০
শেয়ার: mail
৩৬ জুলাই অন্তর থেকে মুছে ফেলা যাবে না: আলী আছগার এমপি

“৩৬ জুলাই মানুষের অন্তর থেকে কখনোই মুছে ফেলা যাবে না। জুলাইয়ের চেতনাকে বুকে ধারণ করেই আমাদের সামনে এগোতে হবে। এই গণঅভ্যুত্থান না হলে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন—তা বাস্তবায়ন সম্ভব হতো না।”—শুক্রবার (৩১ জুলাই) রাত আটটার দিকে পাবনার চাটমোহরে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর) আসনের সংসদ সদস্য মুহাম্মদ আলী আছগার।

পাবনার চাটমোহর পৌর সদরের ঐতিহাসিক বালুচর মাঠে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাটমোহর উপজেলা শাখা আয়োজিত তিন দিনব্যাপী ‘রক্তাক্ত জুলাই’ কর্মসূচির উদ্বোধনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সংসদ সদস্য মুহাম্মদ আলী আছগার বলেন, “জুলাই আন্দোলন কেবল কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা গোষ্ঠীর ছিল না; এটি ছিল সর্বস্তরের ছাত্র-জনতার স্বতঃস্ফূর্ত সংগ্রাম। শহীদ আবু সাঈদ, মুগ্ধসহ হাজারও জুলাই যোদ্ধা বৈষম্যহীন, চাঁদাবাজ ও মাদকমুক্ত ন্যায়-ইনসাফের বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে জীবন ও রক্ত দিয়েছেন।”

তিনি আরও জোর দিয়ে বলেন, জনগণই রাষ্ট্রের সর্বময় ক্ষমতার মালিক। তাই গণভোটের আইনি ভিত্তি প্রতিষ্ঠা করতে হবে এবং জনগণের চাহিদাকে প্রাধান্য দিয়ে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

মোঃ ফারহান মুবাশ্বিরের সঞ্চালনায় উক্ত জুলাই স্মৃতিচারণ সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন মাওলানা হাবিবুর রহমান, মেশকাতুল্লাহ, মোঃ সাদ্দাম হোসেন, মোহাম্মদ রবিউল ইসলাম, সিরাজুল ইসলাম ও ওয়াজ উদ্দিনসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

৩৬ জুলাই অন্তর থেকে মুছে ফেলা যাবে না: আলী আছগার এমপি

বিস্তারিত কমেন্টে