বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | রাত ২:৩৯:৪৭
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

পিরোজপুরে হুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ে আন্তঃ বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ১০:২৮
শেয়ার: mail
পিরোজপুরে হুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ে আন্তঃ বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

“ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা”— এ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের হুলারহাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে ‘আন্তঃ বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (বালক ও বালিকা)’। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে একই দিনে প্রতিযোগিতার শুভ উদ্বোধন ও সমাপনী পর্ব শেষে পুরস্কার বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুম বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পিরোজপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ছরোয়ার হোসেন হাওলাদার এবং হুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন শেখ।

দিনব্যাপী এ আয়োজনে বালক ও বালিকা দুই বিভাগেই বিদ্যালয়ের শিক্ষার্থীদের গঠিত ছয়টি পৃথক দল অংশ নেয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা শেষে বিজয়ী ও বিজিত দলগুলোর হাতে ট্রফি এবং স্মারক পুরস্কার তুলে দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, “শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুষম বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত এ ধরনের আয়োজন কিশোর-তরুণদের মাদকের হাত থেকে দূরে রেখে সুস্থ ও সুন্দর জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, “পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হতে হবে এবং মোবাইল আসক্তি ও মাদক থেকে নিজেকে সম্পূর্ণ মুক্ত রাখতে হবে। একমাত্র ক্রীড়াই পারে একটি সাহসী, সুসংগঠিত ও শক্তিশালী জীবন উপহার দিতে।”

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার ক্রীড়ামোদী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

পিরোজপুরে হুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ে আন্তঃ বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

বিস্তারিত কমেন্টে