মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৩:১৪:৫৬
শিরোনাম
অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার

সারজিস-নাসীরুদ্দীনের ওপর হামলার প্রতিবাদে সুন্দরগঞ্জে এনসিপির বিক্ষোভ

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ১২:১৪
শেয়ার: mail
সারজিস-নাসীরুদ্দীনের ওপর হামলার প্রতিবাদে সুন্দরগঞ্জে এনসিপির বিক্ষোভ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিতে দলের মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার প্রতিবাদে গাইবান্ধার সুন্দরগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সুন্দরগঞ্জ উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ মিছিলটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পুনরায় পুরাতন উপজেলা পরিষদ মাঠে এসে সংক্ষিপ্ত এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

উপজেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক মো. আজিজুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সুন্দরগঞ্জ উপজেলা এনসিপির আহ্বায়ক মো. আল শাহাদৎ জামান জিকো, সদস্য সচিব ও জুলাই যোদ্ধা মো. আশানুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান বকসী এবং পৌর শাখার আহ্বায়ক মো. আরিফুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, হবিগঞ্জে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ পদযাত্রায় জাতীয় নেতৃবৃন্দের ওপর হামলা অত্যন্ত ন্যাক্কারজনক ও রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত। এই হামলার ঘটনা স্বাধীন গণতান্ত্রিক চর্চাকে বাধাগ্রস্ত করার এক অপচেষ্টা।

বক্তারা অবিলম্বে এ ঘটনায় জড়িত হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সাথে গণতান্ত্রিক কর্মসূচিতে রাজনৈতিক দলগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও আইনপ্রয়োগকারী সংস্থার প্রতি আহ্বান জানান।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

সারজিস-নাসীরুদ্দীনের ওপর হামলার প্রতিবাদে সুন্দরগঞ্জে এনসিপির বিক্ষোভ

বিস্তারিত কমেন্টে