সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ | ২৯ ভাদ্র, ১৪৩৩ | ১ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১২:০০:৩৫
শিরোনাম
ধানমন্ডিতে গোপন বৈঠক, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা সাইদুর গ্রেপ্তার ঢাকায় সাব-রেজিস্ট্রার বদলিতে লটারি পদ্ধতি চালুর ঘোষণা আইনমন্ত্রীর ফাতেহা-ই-ইয়াজদাহমে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ২৩ সেপ্টেম্বর নবম পে-স্কেলের গেজেট প্রকাশে নতুন অনিশ্চয়তা যুক্তরাষ্ট্রের ভোটদানের সমালোচনা করে দুঃখ প্রকাশ ফ্রান্সের জাতিসংঘ মিশনের দেবিদ্বারে সাবেক ছাত্রদল ও যুবদল নেতার বিরুদ্ধে জোরপূর্বক স্বীকারোক্তি আদায়ের অভিযোগ, থানায় জিডি দুর্নীতির পোস্টার বয় আসিফ মাহমুদ নগদের ৭৮৬ কোটি টাকার শেয়ার অবরুদ্ধের আদেশ ২০ বছরের দাম্পত্যের ইতি টানলেন ‘রিচার’খ্যাত অভিনেতা আলান রিচসন ৯/১১ হামলার আগেই ভারতে হামলার ছক কষেছিলেন লাদেন ধানমন্ডিতে গোপন বৈঠক, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা সাইদুর গ্রেপ্তার ঢাকায় সাব-রেজিস্ট্রার বদলিতে লটারি পদ্ধতি চালুর ঘোষণা আইনমন্ত্রীর ফাতেহা-ই-ইয়াজদাহমে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ২৩ সেপ্টেম্বর নবম পে-স্কেলের গেজেট প্রকাশে নতুন অনিশ্চয়তা যুক্তরাষ্ট্রের ভোটদানের সমালোচনা করে দুঃখ প্রকাশ ফ্রান্সের জাতিসংঘ মিশনের দেবিদ্বারে সাবেক ছাত্রদল ও যুবদল নেতার বিরুদ্ধে জোরপূর্বক স্বীকারোক্তি আদায়ের অভিযোগ, থানায় জিডি দুর্নীতির পোস্টার বয় আসিফ মাহমুদ নগদের ৭৮৬ কোটি টাকার শেয়ার অবরুদ্ধের আদেশ ২০ বছরের দাম্পত্যের ইতি টানলেন ‘রিচার’খ্যাত অভিনেতা আলান রিচসন ৯/১১ হামলার আগেই ভারতে হামলার ছক কষেছিলেন লাদেন

তেজগাঁও কলেজের গভর্নিং বডির সভাপতি হলেন ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৭:৪৬
শেয়ার: mail
তেজগাঁও কলেজের গভর্নিং বডির সভাপতি হলেন ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত তেজগাঁও কলেজের গভর্নিং বডির সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্য পদে পরিবর্তন আনা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডি গঠন সংক্রান্ত বিধিমালা অনুযায়ী নতুন মনোনয়ন দিয়ে এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বুধবার (২৯ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদের স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহের গভর্নিং বডি (সংশোধিত) সংবিধি-২০১৯-এর ৭ নম্বর ধারায় প্রদত্ত ক্ষমতাবলে তেজগাঁও কলেজের বর্তমান সভাপতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান-এর  মনোনয়ন প্রত্যাহার করা হয়েছে। তার পরিবর্তে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীরকে গভর্নিং বডির সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

একই সঙ্গে কলেজের বিদ্যোৎসাহী সদস্য অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীরের মনোনয়ন পরিবর্তন করে তার স্থলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. এ.টি.এম. জাফরুল আযমকে বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

অফিস আদেশে আরও উল্লেখ করা হয়েছে, নবগঠিত গভর্নিং বডির এ মনোনয়ন অবশিষ্ট মেয়াদকাল অর্থাৎ ৩০ আগস্ট ২০২৭ পর্যন্ত কার্যকর থাকবে। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডি (সংশোধিত) সংবিধি-২০১৯ অনুযায়ী ভাইস-চ্যান্সেলর প্রয়োজনবোধে যেকোনো সময় এ মনোনয়ন প্রত্যাহার বা পরিবর্তনের ক্ষমতা সংরক্ষণ করেন।

ভাইস-চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদ এ অফিস আদেশ জারি করেন।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২৯ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

তেজগাঁও কলেজের গভর্নিং বডির সভাপতি হলেন ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর

বিস্তারিত কমেন্টে