সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ১০:১৯:৫০
শিরোনাম
● পিরোজপুরে ৪০ যুবকের তিন মাসের প্রশিক্ষণ শেষ ● দুর্গাপূজায় আইনশৃঙ্খলা নিয়ে ঠাকুরগাঁওয়ে পুলিশের মতবিনিময় ● পাবনায় মাদকাসক্ত যুবককে কুপিয়ে হত্যা ● কসবায় কলেজে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার, মতবিনিময় সভা ● ‎বেলঘরিয়া হাট ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষের অপসারণ ও শাস্তির দাবিতে মানববন্ধন ● কসবায় স্কুলে ডিজিটাল ল্যাব উদ্বোধন, জিপিএ-৫ পাওয়াদের সংবর্ধনা ● ডেঙ্গু রুখতে মণিরামপুরে জামায়াতের র‍্যালি ● নাসিরনগরে ১৩ বছরের শিশু নিখোঁজ, সন্ধান চায় পরিবার ● মণিরামপুরে জামায়াত নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ ● আইল কাটায় বিধবার হাত ভাঙার অভিযোগ সাবেক সেনা সদস্যের বিরুদ্ধে ● পিরোজপুরে ৪০ যুবকের তিন মাসের প্রশিক্ষণ শেষ ● দুর্গাপূজায় আইনশৃঙ্খলা নিয়ে ঠাকুরগাঁওয়ে পুলিশের মতবিনিময় ● পাবনায় মাদকাসক্ত যুবককে কুপিয়ে হত্যা ● কসবায় কলেজে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার, মতবিনিময় সভা ● ‎বেলঘরিয়া হাট ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষের অপসারণ ও শাস্তির দাবিতে মানববন্ধন ● কসবায় স্কুলে ডিজিটাল ল্যাব উদ্বোধন, জিপিএ-৫ পাওয়াদের সংবর্ধনা ● ডেঙ্গু রুখতে মণিরামপুরে জামায়াতের র‍্যালি ● নাসিরনগরে ১৩ বছরের শিশু নিখোঁজ, সন্ধান চায় পরিবার ● মণিরামপুরে জামায়াত নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ ● আইল কাটায় বিধবার হাত ভাঙার অভিযোগ সাবেক সেনা সদস্যের বিরুদ্ধে

আইনজীবী শান্ত হত্যা মামলায় ৫০ ঘণ্টার মধ্যে মূল অভিযুক্তসহ গ্রেপ্তার ৪

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৪:৩১
শেয়ার: mail
আইনজীবী শান্ত হত্যা মামলায় ৫০ ঘণ্টার মধ্যে মূল অভিযুক্তসহ গ্রেপ্তার ৪

বাগেরহাটে চাঞ্চল্য সৃষ্টি করা আইনজীবী অ্যাডভোকেট নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলার তদন্তে বড় ধরনের অগ্রগতির দাবি করেছে জেলা পুলিশ। ঘটনার মাত্র ৫০ ঘণ্টার মধ্যেই মামলার প্রধান আসামিসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার ২৭ জুলাই দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার জানান, তথ্যপ্রযুক্তি, গোয়েন্দা তথ্য এবং ধারাবাহিক অভিযানের সমন্বয়ে এ সাফল্য অর্জিত হয়েছে।

পুলিশ সূত্র জানায়, ২৫ জুলাই দিবাগত রাতে আদালতের কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন অ্যাডভোকেট নিজাম উদ্দিন শান্ত। পথে হাড়িখালী এলাকার তেঁতুলতলা মোড়ে পৌঁছালে একদল দুর্বৃত্ত তার গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলার তদন্তে নেমে সদর মডেল থানা ও জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা বিভিন্ন স্থানে অভিযান চালান। পরে সদর উপজেলার পিসি ডেমা এলাকা থেকে শেখ মুরাদ, আবু তাহের দীপ ওরফে দিপু, মো. হাফিজুর রহমান ও শিপন শেখকে আটক করা হয়। অভিযানের সময় প্রধান আসামির কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত বলে সন্দেহ করা একটি ধারালো ছোরা জব্দ করা হয়।

পুলিশ সুপার জানান, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। তদন্তে হত্যার পেছনের উদ্দেশ্য এবং সম্ভাব্য সহযোগীদের বিষয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২৭ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

আইনজীবী শান্ত হত্যা মামলায় ৫০ ঘণ্টার মধ্যে মূল অভিযুক্তসহ গ্রেপ্তার ৪

বিস্তারিত কমেন্টে